সিনাই পাহাড় কোথায় অবস্থিত?
আল মুমিনূন ২০.) আর সিনাই পাহাড়ে যে গাছ জন্মায় তাও আমি সৃষ্টি করেছি তা তেল উৎপাদন করে এবং আহারকারীদের জন্য তরকারীও।
সিনাই পাহাড় কোথায় অবস্থিত?
3099 views
1 Answers
মিসরের সিনাই উপদ্বীপের সেন্ট ক্যাথেরিন শহরে অবস্থিত সিনাই পর্বত। সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ২৮৫ মিটার উচ্চতায় এর অবস্থান। এ পর্বতের কথা আলোচিত হয়েছে ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মের গ্রন্থে। সিনাই পর্বতের কথা কোরআনের সূরা ত্বিনে বলা হয়েছে। হজরত মুসা (আ.) এ পর্বতে গিয়ে নবুয়ত লাভ করেন এবং তাওহিদের প্রচার মিশন শুরু করেন। এ কারণে এটিকে জাবালে মুসা বা মুসার পর্বতও বলা হয়। এটি উচ্চতার দিক থেকে মিসরের কাতেরিনা পর্বতের পরই দ্বিতীয় স্থানে রয়েছে।
3099 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy