1 Answers
ওয়েবসাইট বা আইটি ফার্ম বা অনলাইন ব্যবসা বা ই কমার্স ব্যবসা যাই বলুন, এ সকল ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স ক্যাটাগরি একই হবে। আর এটি করতে হবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা সিটি কর্পোরেশন থেকে।
ঢাকায় কোথা থেকে ট্রেড লাইসেন্স করবেন? ঢাকা সিটি কর্পোরেশন এখন ২ ভাগে বিভক্ত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন। প্রতিটি সিটি কর্পোরেশন আবার কাজের সুবিধার জন্য পাঁচটি আঞ্চলিক অফিসের মাধ্যমে সেবা প্রদান করে। আপনি কোন সিটি কর্পোরেশনের কোন অঞ্চলে পরেছেন? সেটি নির্ধারণ করে, সেই অফিস থেকেই আপনার লাইসেন্সটি সংগ্রহ করতে হবে।
*যদি ব্যবসায়িকভাবে গুরুত্বপূর্ণ না হয় অথবা টাকা পয়সা লেনদেনের ব্যাপার না থাকে, তাহলে ওয়েবসাইটের জন্য ট্রেড লাইসেন্স করাটা খুব জরুরি নয়। তবে, ই কমার্স বা আইটি ফার্মের জন্য অবশ্যই ট্রেড লাইসেন্স করতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy