1 Answers

উপকরণ: ডিম ৮টা, চিনি ২০০ গ্রাম, ময়দা ২০০ গ্রাম, ভ্যানিলা ৫ গ্রাম, মাখন ৫০ গ্রাম, কোকো পাউডার ২০ গ্রাম, ডার্ক চকলেট ১০০ গ্রাম। প্রণালি: চিনি ও ডিম বিট করে নিন। পরে ময়দা ছেঁকে নিয়ে বিট করা চিনি ও ডিমের সঙ্গে মিশিয়ে নিন। মাখন তরল করে নিয়ে ভ্যানিলা ও মাখন মিশিয়ে খামির তৈরি করুন। ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ২০ মিনিট রেখে নামিয়ে ফেলুন। ঠান্ডা হলে কেটে ডার্ক চকলেট ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

2848 views