1 Answers
সকালে ঘুম থেকে উঠে মুখ ব্রাশ ও মুখ ধোয়ার জন্য বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে অবাক, একি! এক দিকে চোখ বন্ধ হচ্ছে না, হাঁ করতেই মুখ বেঁকে যাচ্ছে, মুখে পানি নিলে মুখ থেকে পড়ে যাচ্ছে, গাল ফুলাতে পারছেন না, কপাল বা ভ্রু কুচকাতে পারছেন না, কি হলো? নিশ্চয়ই ঘাবড়ে গেছেন। ঘাবড়ানোর কিছুই নেই। এরকম সমস্যাই যদি কেউ পড়েন তবে বুঝতে হবে আপনার মুখের নার্ভে এমন কোনো সমস্যা হয়েছে যার ফলে আপনার মুখের মাংসপেশি তার স্বাভাবিক কাজকর্মের ক্ষমতা হারিয়ে ফেলেছে। যাকে ডাক্তারি ভাষায় ফেসিয়াল বা বেলসপলসি বলে বা মুখ অবশ রোগ নামে খ্যাত। মানুষের মুখম-ল এক বিশেষ ধরনের মাংসপেশী দ্বারা তৈরি যার সাহায্যে মানুষ মুখের মাংসপেশির সংকোচন ও প্রসারণ দ্বারা কথা না বলেও মনের ভাব প্রকাশ করতে পারে, আর এ জন্য একটি শিল্পের সৃষ্টি হয়েছে যার নাম মুখাভিনয় শিল্প। মুখম-লে মানুষের সৌন্দর্য ও দৈনন্দিন কাজের সুবিধার জন্য বিভিন্ন প্রয়োজনীয় অঙ্গ যেমনÑ মুখ, নাক, চোখ, কপাল, কান ইত্যাদি স্থাপন করেছেন এই অঙ্গের সাহায্যে মানুষ তার পরিচিতসহ খাওয়া-দাওয়া, কথা বলা, শ্বাস গ্রহণ করা, দেখা, শোনার মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেন। এই সব কাজ সঠিকভাবে সম্পাদনের জন্য মুখে কিছু সংখ্যক নির্দিষ্ট মাংসপেশি স্থাপন করা হয়েছে এবং ঐসব মাংসপেশিকে আদেশ-নির্দেশ প্রদানের জন্য মগজ থেকে কানের পাশ দিয়ে নেমে সপ্তম ক্রেনিয়াল বা ফেসিয়ালনার্ভ ৫টি ভাগে বিভক্ত হয়ে মুখম-লে বিভিন্ন মাংসপেশিকে সচল রাখে। কোনো কারণবশত উক্ত মস্তিকের ক্রেনিয়েল বা ফেসিয়াল নার্ভে প্রদাহ, প্রতিবন্ধকতা বা যদিও আঘাত পেলে নার্ভ তার স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে। যদিও ফেসিয়াল পলিসি এর সঠিক কারণ নির্ণয় অনেক ক্ষেত্রেই কঠিন। তবে ফেসিয়াল নার্ভের ভাইরাস আক্রমণ, অতিরিক্ত ঠা-া আঘাত, স্ট্রোক, এসব এর কারণ হিসেবে চিহ্নিত করা যায়। এবার চলুন জেনে নেই মুখম-লে স্বাভাবিক কাজকর্মের কি কি প্রধান মাংসপেশি এবং তার কাজ কি? ১। অক্সিপিটর ফ্রন্টালিস-ব্রুউ উপরে উঠায় ২। করোগেটর ও প্রসেসিস-ব্রু কুঁচকায় ৩। অরবিকুলার অকুলি চোখ বন্ধ করে ৪। জাইগো মেট্রিক-মেজর ও মাইনর (উপরের ঠোঁটসহ মুখের কোণা উপরে উঠায়) ৫। বাক্সিনেটর-গাল ফুলায়, চুষতে সহায়তা করে। হঠাৎ করেই এ রোগে যে কেউ আক্রান্ত হতে পারে। আক্রান্ত হওয়ার আগে অনেক সময় মাথাব্যথাসহ আক্রান্ত পাশের কানের গোড়ায় ব্যথা হতে পারে, এরপর হঠাৎ করেই আক্রান্ত পাশের চোখ বন্ধ করতে, কথা বলতে, কপাল কুচকাতে বা উপরে তুলতে, থুথু ফেলতে, পানি পান করতে, খাবার-দাবার চিবাতে অসুবিধাসহ মুখ এক দিকে বেঁকে যেতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy