1 Answers
# যারা চশমা পরতে চান না তারা পাওয়ার যুক্ত কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন। প্লাস, মাইনাস অ্যাসটিগমেটিক সব ধরনের কন্টাক্ট লেন্স পাওয়া যায়। # যাদের কালো মণিতে পুরোনো ঘা আছে, চোখ খোলা-বন্ধ করার সময় ঘা বারবার কাঁচা হয়ে যায়, তাদের ক্ষেত্রে ব্যান্ডেজ কন্টাক্ট লেন্স ব্যবহার করা প্রয়োজন। # চোখে চুন পড়লে বিভিন্ন রকম ক্ষতি থেকে চোখকে রক্ষা করার জন্য চোখে কন্টাক্ট লেন্স দেয়া যেতে পারে। # কালো মণির পুরোনো দাগ লুকানোর জন্য কসমেটিক কন্টাক্ট লেন্স ব্যবহার করা যেতে পারে। # জন্মগত চোখের ক্রটির জন্য যারা আলোর প্রতি বেশি সংবেদনশীল, আলোতে যেতে পারে না, তারাও বিশেষ ধরনের কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন। # ফ্যাশন সচেতন মানুষরা রঙিন কন্টাক্ট লেন্স ব্যবহার করে চোখের আকর্ষণ বাড়াতে পারেন।