1 Answers
ত্বকের সৌন্দর্যের ভারসাম্য বজায় রাখতে চাইলে পানি দিয়ে মুখ অবশ্যই ধোয়া প্রয়োজন। প্রতিদিন অন্তত দু’বার পানি দিয়ে মুখ ধুতে হবে। সকালে উঠে একবার মুখ ধোবেন কারণ রাতেরবেলা ত্বকের কোষ খুব বেশি কার্যকরী থাকে না এবং সন্ধ্যেবেলা অবশ্যই মুখ ধুতে হবে। যদি আপনাকে অনেক বেশি সময় ঘরের বাইরে বা ধুলোবালিতে কাটাতে হয় তবে মুখ ধোয়ার পরিমাণ আরও একবার বাড়িয়ে দিতে হবে। অনেকে শুধু পানিতে মুখ ধুতে চান না, তাছাড়া আজকাল কেবল পানি দিয়ে ঢুলে সমস্ত ময়লাও পরিষ্কার হয় না। যদি ফেসওয়াশ ব্যবহার করতে হয় তবে এমন কিছু ব্যবহার করবেন যা আপনার ত্বকে মানানসই এবং যাতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করতে পারেন। মুখ ধোওয়ার সময় ঠান্ডা বা সাধারণ তাপমাত্রার পানি ব্যবহার করতে পারেন। খুব বেশি গরম বা খুব ঠাণ্ডা একেবারেই চলবে না। মুখ মোছার সময় খেয়াল রাখতে হবে। ঘষে ঘষে মুখ একেবারেই মুছবেন না। এতে ত্বকের ক্ষতি হতে পারে। হালকা করে তোয়ালে দিয়ে মুখে চেপে চেপে মুছবে। এটি আপনার ত্বকের নমনীয়তা বজায় রাখতে সাহায্য করবে। এর ফলে ত্বকের রক্ত সংবহন ক্ষমতা বৃদ্ধি পায় এবং মুখের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। মুখ মোছার পর অবশ্যই একটি ভালো ময়েসচারাইজার লাগিয়ে নেবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy