কেউ যদি বার বার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে তবে কোন উপায়ে তা থেকে মুক্ত হওয়া যেতে পারে?

ব্যাখা: একটি মেয়ে দিয়ে বার বার নারী নির্যাতনের মিথ্যা মামলা করা হচ্ছে। কিন্তু বাস্তবে মূল ঘটনা হলো। ঐ মেয়ে ছেলের পরিবারের কাছ থেকে ৫০,০০০/- টাকা নগদ ব্যাবসার কথা বলে নেয়। পরবর্তীতে টাকা চাইলে নারী নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে বার বার হয়রানি করা হচ্ছে। সবকিছু বুঝেও কিছুই করতে পারছি না। কিভাবে কোন উপায়ে গেলে ঐ মেয়ের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
3342 views

4 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

ভাই আপনি যদি ইসলামী বিধান অনুযায়ী এই লেনদেন করতেন তাহলে আজ এ সমস্যাটি হত না।কারন টাকা ধারের বিষয়ে ইসলামে বিধান অনুযায়ী লিখিত কাগজ এবং সাক্ষী থাকা আবশ্যক ছিল।যদি সেটা করতেন তাহলে আজ আর আপনার টাকার জন্য হয়রানি হতে হত না। এখন দেখেন, পুলিশ -মামলা মানে একটা বিরাট ঝামেলা,তাই ভাল হয় আপনি ওই টাকার আশা ছেড়ে দেন,কারন আবার টাকা চাইতে গেলে তো আবার মামলা, তাতে আপনার আরো কিছুু টাকা নষ্ট হওয়ার ব্যাবস্থা হতে পারে।এতে মান সন্মানের ও অনেক ক্ষতি হবে। তবে আপনি চাইলে সাক্ষী ব্যাবস্থা করে আপনিও তার বিরুদ্ধে টাকা আত্তসাত এবং প্রতারনার মামলা করতে পারেন, কিন্তু এতে খুব একটা লাভ হবে না কারন এর চেয়েও নারী নির্যাতনের মামলা আরো কঠোর। অাপনি আরো যেটা করতে পারেন সেটা হল ঐ মেয়ের সাথে আপোষ করা ।আপনি যদি নিশ্চিত হন যে আবারো মামলা করবে তাহলে আদলতে অগ্রিম জামিনের আবেদন ও করতে পারেন।

3342 views Answered

যেহেতু বিষয়টি জঠিল হয়ে গেছে, তাই আপনি মেয়েটিকে কৌশলে পটাবেন, এ বিষয়ে পারলে অন্য কারো সাহায্য নিবেন, ফলে আপনার বিষয়ে মামলা আর করবে না, কোনমতে না হলে আপনিও তার বিরুদ্ধে যেকোন ঘটনা বানিয়ে মামলা করেন।

3342 views Answered

এখন দেখেন, পুলিশ -মামলা মানে একটা বিরাট ঝামেলা,তাই ভাল হয় আপনি ওই টাকার আশা ছেড়ে দেন,কারন আবার টাকা চাইতে গেলে তো আবার মামলা, তাতে আপনার আরো কিছুু টাকা নষ্ট হওয়ার ব্যাবস্থা হতে পারে।এতে মান সন্মানের ও অনেক ক্ষতি হবে।তবে আপনি চাইলে সাক্ষী ব্যাবস্থা করে আপনিও তার বিরুদ্ধে টাকা আত্তসাত এবং প্রতারনার মামলা করতে পারেন, কিন্তু এতে খুব একটা লাভ হবে নাকারন এর চেয়েও নারী নির্যাতনেরমামলা আরো কঠোর।অাপনি আরো যেটা করতে পারেন সেটা হল ঐ মেয়ের সাথে আপোষ করা ।আপনি যদি নিশ্চিত হন যে আবারো মামলা করবে তাহলে আদলতে অগ্রিমজামিনের আবেদন ও করতে পারেন।

3342 views Answered

বিষয়টি খুব জঠিল হয়ে গেছে, বর্তমানে কাওকে অল্প তে বিশ্বাস করা ঠিক না এখন যেহেতু তারা নারী নির্যাতনের মামলা করেছে সেহেতু ভালো একটা উকিল দিয়ে তা সমাধান এর ব্যবস্থা করুন সঠিক সমাধান দিয়ে আর এই ফাঁকে আপনারা হয়রানি এবং একটা মানহানির মামলা করুন ২০, ২৫ লক্ষ টাকার মানহানির মামলা দিয়ে রাখুন কাঁটা দিয়ে কাঁটা তুলুন আর আদালত থেকে অগ্রীম জামিন নিয়ে রাখুন শুধু এটাই মনে রাখুন সত্যের জয় সবসময়ই আছে আল্লাহর উপরে বিশ্বাস ভরসা করুন।

3342 views Answered

Related Questions