3 Answers
নারী নির্যাতন একটি আলোচিত বিষয়। কিন্তু বাংলাদেশে অনেক পুরুষই নারী কর্তৃক নির্যাতিত হলেও এটাকে কেউ আমলে নেয়না। তাই নারী নির্যাতন মামলা থাকলেও পুরুষ নির্যাতন মামলা নেই।
নারী বা পুরুষ যে কেউই নির্যাতিত হলে আইন অনুযায়ী বিচার হওয়া উচিৎ। আমাদের দেশ নারী নির্যাতন বেশী হওয়ার কারনে নারী নির্যাতন বন্ধ করার জন্য বিভিন্ন সময় আইন প্রনয়ন করা হয় বা হচ্ছে। কিন্তু তাতে কি নারী নির্যাতন বন্ধ হয়েছে? এক শ্রেণীর মধ্যে এর মাত্রা অনেক বেশি। তাই বলে আমি একথাও বলছি না যে সমাজের পুরুষরা নির্যাতিত হচ্ছেন না। আমাদের সমাজের যে শ্রেণীর পুরুষরা নির্যাতিত হচ্ছেন তাদের পুরুষত্বের ব্যপারে প্রশ্ন উঠতে পারে ভেবে তা প্রকাশ করছেন না। যেমন নির্যাতিত পুরুষটি যখন তার অবস্থার কথা কাউকে বলতে গেলে হয়তো সে সব কিছু শুনে বলেই বসবেন তুমি কেমন পুরুষ মানুষ যে তোমার স্ত্রীকে কন্ট্রোল করতে পারনা? এই সব নানান করনে হয়তো পুরুষেরা নিরবে নির্যাতন শোয়ে যাচ্ছেন। নির্যাতিত পুরুষটি নির্যাতনের মামলা করতে আদালতে যান না বলেই পুরুষ নির্যাতন মামলা নেই বা নেই বললেই চলে। এবার একটু মজা করি ---বহু কাল ধরে নারী নির্যাতন চলে আসছে। সমাজের অনেক কিছুরই দিন দিন পরিবর্তন হয় তবে এই আধুনিক যুগে কেন এর পরিবর্তন হবে না? তাই নির্যাতন ও তার দিক ও ব্যস-ভুসা পরিবর্তন করে পুরুষদের পশে চলে গেছে। আমাদের আধুনিক পৃথিবীতের কতইনা উন্নতি হয়েছ। নির্যাতিত সকল ভাইদের বলছি আপনারা চুপ করে বসে থাকবেন না। নির্যাতনকারী নারীর বিরুদ্ধে মামলা করুন। "ভালো থাকুন"
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy