1 Answers
এই ক্যান্সারের সুস্পষ্ট কোন কারণ পাওয়া যায়নি তবে নিম্ন লিখিত কারনে এই ক্যান্সার হতে পারে বলে মনে করা হয়- ১) ধূমপান ঃ যারা ধূমপান করেন তাদের এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা অন্যদের থেকে ৩ গুণ বেশী থাকে। ২) ডায়েটঃ অতিরিক্ত ফ্যাট,প্রোটিন ও ক্যালোরি জাতীয় খাবার খেলেও এই ক্যান্সার হতে পারে। ৩) ডায়াবেটিকঃ ডায়াবেটিক এর রোগীদের এই ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশী। ৪) ক্রনিক প্যানক্রিয়াটিটিসঃ দীর্ঘদিন ধরে অগ্ন্যাশয় প্রদাহজনিত সমস্যায় ভুগলে এই ক্যান্সার হতে পারে। ১) যাদের বয়স ৪০ এর বেশী এবং যারা অস্বাস্থ্যকর জীবনযাপন করেন অর্থাৎ ঘন ঘন ধূমপান,মদ্যপান, অতিরিক্ত চর্বি ও ক্যালোরিযুক্ত খাবার খান তাদের এটি হতে পারে। ২) অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়ার পর ডায়রিয়া হলে এবং পায়খানার সাথে তেল বের হলে বুঝতে হবে অগ্ন্যাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩) বংশের কারও ডায়াবেটিক এর হিস্টরি ছাড়াই যদি অল্প বয়সে কারও অপ্রত্যাশিত ভাবে ডায়াবেটিক হয় তাহলে তা অগ্ন্যাশয় ক্যান্সার নির্দেশ করে। ৫ বছরের বেশী সময় ধরে কারো ডায়াবেটিক থাকলে তার অগ্ন্যাশয় ক্যান্সার হওয়ার সম্ভাবনা অন্যদের থেকে ১.২ গুণ বেশী থাকে।