1 Answers
পিত্তাশয় ক্যান্সারের আসল কারণগুলো সম্পর্কে এখনও পরিষ্কার জানা যায়নি তবে নিম্নলিখিত কারণগুলো এর জন্য দায়ী বলে মনে করা হয়ঃ ১) ৫০ এর বেশী বয়সী মহিলা যারা দীর্ঘদিন পিত্তাশয়ের প্রদাহজনিত সমস্যায় ভুগছেন তাদের এই ক্যান্সার হতে পারে। ২) যাদের পিত্তথলির পাথর স্বাভাবিকের চেয়ে ৩৮ গুন বেশী বড় থাকে তাদের এই ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। ৩) ক্যালসিফিকেশন বা পিত্তাশয়ের প্রাচীর অতিরিক্ত শক্ত হয়ে গেলে। সাধারণত ৬৫ বা এর বেশী বয়সের মহিলা যারা দীর্ঘদিন যাবৎ পিত্তাশয়ের প্রদাহ জনিত সমস্যায় ভুগছেন তাদের ক্যালসিফিকেশন হয়ে থাকে এবং এক্ষেত্রে ক্যান্সার হয়ে যাওয়ার ঝুঁকি ২২% পর্যন্ত বেড়ে যায়। ৪) যাদের পিত্তাশয়ের পলিপ এর সাইজ ১০ মি.মি. বা এর চেয়ে বড় তাদের ক্ষেত্রে এই ক্যান্সারের ঝুঁকি ২৩% পর্যন্ত হয়ে থাকে। ৫) যারা অতিরিক্ত ঝাল জাতীয় খাবার, ভাজা-পোড়া, আচার জাতীয় খাবার ইত্যাদি বেশী খান এবং ধূমপান ও মদ্যপানের সাথে চর্বি জাতীয় খাবার বেশী খান তাদের এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশী থাকে। ৬) যেসব মহিলাদের অল্প বয়সে মাসিক শুরু হয় এবং স্বাভাবিকের চেয়ে বেশী বয়সে মাসিক বন্ধ হয় এবং যারা বেশী সন্তান প্রসব করে তাদের এই ক্যান্সার হতে পারে। ৭) বয়সের তুলনায় বেশী ওজন এই ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy