1 Answers
১) অপারেশনের এক সপ্তাহ পরঃ অপারেশনের পর ইনফেকশন, রক্তক্ষরণ প্রভৃতি এড়াতে রোগীকে মল ত্যাগের সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ২) খাদ্যাভ্যাস ঃ সহজে হজম হয় এমন খাবার খেতে হবে এবং কিছু খাবার যেমন পশুপাখির প্রত্যঙ্গ,অতিরিক্ত জিংক যুক্ত খাবার যেমন ওয়েস্টার, বীফ, ক্যালসিয়াম যুক্ত খাবার যেমন চিংড়ি মাছ, বিন,এছাড়াও কই মাছ, বাইন মাছ ইত্যাদি খাবার পরিহার করতে হবে। ৩) ইনফেকশন এড়াতেঃ এন্টিবায়োটিক প্রয়োগের এর সাথে ড্রেসিং এর স্থান পরিষ্কার রাখতে হবে। প্রসাব করার সময় খেয়াল রাখতে হবে ড্রেসিং এর স্থানটি যাতে ভিজে না যায়। ভিজে গেলে সেক্ষেত্রে নতুন ড্রেসিং দিতে হবে। ৪) সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যপার ঃ অপারেশনের পর পুং লিঙ্গ আংশিক বা পুরোপুরি কেটে ফেলা হতে পারে। সুতরাং রোগীরা মানসিক ভাবে অত্যন্ত ভেঙ্গে পড়তে পারেনেবং আত্মবিশ্বাস হারাতে পারেন। এক্ষেত্রে তাদের সঙ্গীদেরকে সবসময় তাদের পাশে থেকে মনে সাহস যোগাতে হবে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy