1 Answers
সাবধান! আপনি যে প্লাস্টিক বোতলে পানি খাচ্ছেন- শুধু বোতলের পানিতেই নয়, বিপদ সেই বোতলেও। বোতলটিও নিরাপদ নয় আপনার জন্য। বরং বলা যায়, বিষাক্ত। ভারতের উত্তরপ্রদেশে ‘বিসলেরি` নামের পানি নিয়ে বিতর্ক ওঠার পর সামনে চলে আসে বোতলের ভিতরের বাইরের দু`দিকের বিপদেরই নানা কথা।
‘বিসলেরি` পানির একাধিক নমুনা ফেল করেছে গুণমান পরীক্ষায়। এই পানি বিপজ্জনক- তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। খবর ভারতীয় দৈনিক সংবাদ প্রতিদিন এর।
সিএসআইআর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টক্সিকোলজি রিসার্চ এবং ন্যাশনাল টেস্ট হাউস জানিয়ে দিয়েছে, প্লাস্টিকের বোতল ও পাউচ মারক রোগবাহী। বিভিন্ন্ রাজ্যকেও সেই রিপোর্ট পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, প্লাস্টিক পাউচ বা বোতলবন্দি তরলের সঙ্গে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, সীসা ডিএইচপি-র মতো বিষ শরীরে ঢোকে। নিয়মিত ব্যবহার করলে ক্যানসার, রক্তচাপ জনিত সমস্যা, প্রজনন ও সন্তানধারণে সমস্যা হতে পারে।
দেশি-বিদেশি মদ, বিভিন্ন্ ঠান্ডা পানীয়, কাশির সিরাপ, মাথার চুলের তেল প্লাস্টিকের বোতল-পাউচে ভরে বিক্রি হচেছ। এগুলোও বিপজ্জনক। সবচেয়ে বড় কথা, বাজার থেকে মিনারেল ওয়াটারের বোতল কিনে তা ফেলে দেওয়া হয় না বরং পুনরায় ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
রিপোর্ট বলছে, দিনের পর দিন প্লাস্টিকের বোতলে পানি খাওয়া হলে শরীরে বিষক্রিয়া দেখা দিতে পারে। সুতরাং, পানি কুঁজো বা কাচের বোতলে রেখে খাওয়াই ভাল। বিশেষজ্ঞরা বলছেন, বাজারে অনেক সংস্হার ‘মিনারেল ওয়াটার` বিক্রি হয় এগুলো সবই ভূগর্ভস্থ পানি। কীটনাশক মারফত ‘ট্রিটমেণ্ট` করে জীবাণুমুক্ত করা হয়। এগুলোর গুণগত মান নিয়ে সত্যিই সন্দেহ রয়েছে। আর্সেনিক থাকাও অস্বাভাবিক কিছু নয়। তবে অনেকে হিমালয়ের পানি জীবাণুমুক্ত করে বোতলবন্দি করে।এগুলো সম্ভবত ভাল।
বিশেষজ্ঞরা আরো বলছেন, প্লাস্টিকের ক্ষতি চট করে বোঝা যায় না। অনেকটা ধূমপানের মতো। অনেকদিন পর টের পাওয়া যায়। প্লাস্টিক এমনিতে ‘সফট` জিনিস। প্লাস্টিক শক্ত করার জন্য নানারকম ‘হার্ডেনিং মেটিরিয়াল` দেওয়া হয়। এগুলোই পানি বা অন্যান্য তরলের সঙ্গে মিশে বিষক্রিয়া ঘটায়। আর এ জন্যেই খাবার বা পানীয়ের সঙ্গে ‘কণ্টেইনার`-এর গুণগত মান পরীক্ষাটাও খুব জরুরী।
তবে, সবথেকে ভয়ঙ্কর কথা বললেন একজন ক্যানসার বিশেষজ্ঞ। ডা. আশিস মুখোপাধ্যায় নামের ওই বিশেষজ্ঞ জানান, প্লাস্টিকের বোতলে গরম কিছু রাখা অত্যন্ত বিপজ্জনক। প্লাস্টিকের বোতল গরম হলে হাইড্রোকার্বন বা ‘ফ্রি রাডিক্যাল` তৈরি করে। যা প্রকারান্তরে ক্যানসার ডেকে আনে। কোলন ক্যানসার, খাদ্যনালির ক্যানসার, ত্বকের ক্যানসার, মূত্রথলির ক্যানসারের মতো ভয়াবহ বিপদ ডেকে আনে।
তাই দ্রুত নিয়ম করে এই প্লাস্টিকের বোতল বন্ধ করা উচিত। প্লাস্টিকের কাপে গরম চা খাওয়া বা প্লাস্টিকের বোতলে গরম চা নিয়ে আসা- এই প্রবণতাও আত্মঘাতী।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy