1 Answers
#1000 খুব বড় বিউটি পার্লারে গিয়েছেন। তাদের অনেক নাম ডাক। বেশ পরিষ্কার-পরিচ্ছন্নও বটে। তাই আপনার মনও ডাকে যে, ওখানে যাই। তারউপর বিয়ের মরশুম। মুখ, চুল, ত্বক, এসবগুলোও তো সুন্দর রাখতে হবে নাকি!সেখানে গিয়ে এমনটা মাঝে-মাঝেই হয় যে, আপনার চোখ বুজে রাখতে হয়। আর পার্লারের ওই মানুষটি আপনার কপালে, গালে স্বযত্নে ক্রীম লাগিয়ে ঘষে, ডোলে, মুখ পরিষ্কার করে দেন।
আপনি হয়তো ভাগ্যবান। কিন্তু সবসময় এমন নাও হতে পারে। অন্তত, এমন প্রমাণ মিলেছে। অল সিঙ্গাপুর স্টাফের ফেসবুক পেজে এই ছবিটি দেখা গিয়েছে। সেখানে এক মহিলা তাঁর পুরুষ খদ্দেরকে চোখ বুজিয়ে কপালে, মুখে থুথু দিয়ে মালিশ করে দিচ্ছেন। সেই খদ্দের বেচারা কিছুই দেখতে পারছেন না। তিনি ভাবছেন খুব মূল্যবান ক্রীম দিয়ে তাঁর মুখ পরিষ্কার করা হচ্ছে!
কিন্তু এই ছবি ফেসবুকে দেখার পরই অনেক মানুষ লিখছেন, ইস আর যাইহোক, সিঙ্গাপুরের কোন পার্লার বা সালোনে একদম ঢোকা নয়। অবশ্য এর সঙ্গে আপনার কাছের পার্লারের সঙ্গে একদম তুলনা করবেন না। এটা এক জায়গায় ঘটেছে। তা বলে, সবাই তো আর এরকম নন। সেটা আপনিই ভালো করে বুঝে নেবেন।
https://youtu.be/Z29gk3LPtJk
3076 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy