1 Answers

এ ব্যাপারে যে হাদিস বর্ণিত আছে, তা সহীহ নয়।৫১  সুতরাং সঠিক হল এই যে, ‘প্রত্যেক সন্তানকে তাঁর বাপের নাম জুড়েই ডাকা হবে।’ মহানবী (সঃ) বলেছেন, ‘কিয়ামতে তোমাদেরকে তোমাদের ও তোমাদের বাপের নাম ধরে ডাকা হবে।’ নবী (সঃ) আরও বলেছেন, ‘কিয়ামতে প্রত্যেক (প্রতিশ্রুতি ভঙ্গকারী) প্রতারকের জন্য একটি করে পতাকা উড্ডয়ন করা হবে, আর বলা হবে, ‘এ হল অমুকের পুত্র অমুকের প্রতারণা।’ ৫৩ লক্ষণীয় যে, হাদীসে ‘ফুলান’ (পুং-বাচক) বলা হয়েছে, ‘ফুলানাহ’ (স্ত্রী-বাচক) বলা হয়নি।

2752 views Answered

Related Questions

Next steps