1 Answers

লিমিটেড'র দ্বারা কোম্পানির দায়ের সীমাবদ্ধতা নির্দেশ করে। এর মানে হলঃ কোম্পানি দেনা পরিশোধ করতে অসমর্থ হলে এর সদস্যগণ শুধু সেই পরিমাণ অর্থ পরিশোধ করবে যা তারা শেয়ার-এ বিনিয়োগ করেছে বা যে পরিমাণ অর্থ সে কোম্পানিকে গ্যারান্টি হিসেবে দিতে প্রতিশ্রুতি দিয়েছে। যেমনঃ অসীম দায়সম্পন্ন অংশীদার কারবারের ক্ষেত্রে সদস্যগণের ব্যক্তিগত স্থাবর, অস্থাবর সম্পত্তি পর্যন্ত দায়বদ্ধ হয় দেনা পরিশোধের ক্ষেত্রে। আর লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শুধু শেয়ার মূল্য বা গ্যারান্টি পর্যন্ত দায় শোধ করতে হবে।

2855 views Answered

Related Questions

Next steps