1 Answers

পরীক্ষাটি প্রধানত তিনটি অংশে বিভক্তঃ

  • Analytical Writing
  • Verbal
  • Quantitative (math section নামেই বেশি পরিচিত)

পাশের চিত্রে পরীক্ষার বিভিন্ন অংশগুলো দেখানো হল।

১। রাইটিং অংশে ইস্যু ও আর্গুমেন্ট এই দুই ধরনের লেখা লিখতে হবে কম্পিউটার কী-বোর্ড দিয়ে।

২। ভার্বাল অংশে যা যা থাকবেঃ

  • Reading comprehension from short, medium or long passages (জি আর ই’র মোট ভার্বাল প্রশ্নের অর্ধেকই হবে এরকম প্রশ্ন)
  • Text Completion বা এক কথায় শূন্যস্থান পূরণ। তবে বাক্যের মধ্যে একটি, দুইটি এমনকি তিনটি পর্যন্ত শূন্যস্থান থাকতে পারে।
  • Sentence Equivalence: একটা বাক্যের মধ্যে একটি শূন্যস্থান থাকবে, নীচে ছয়টি শব্দ অপশন দেওয়া থাকবে যার মধ্যে যে কোন দুটি হবে সঠিক এবং চারটি ভুল।

৩। ম্যাথ অংশে যা যা থাকবেঃ

  • Quantitative comparison. পাশাপাশি দুটি কলাম (এ এবং বি) দিয়ে বলবে কোনটা বড় বের কর।
  • Discrete mathematical problems: সরাসরি অংক কষে তার উত্তর বের করতে হবে।
  • Data Interpretation: গ্রাফের মধ্যে ডাটা দিয়ে সেগুলো থেকে সংখ্যায় উত্তর বের করতে হবে।
  • Numerical Input: অংক করে উত্তর একটি বক্সের মধ্যে বসাতে হয়। অর্থাৎ, কোন অপশন দেওয়া থাকবে না।
2539 views