2 Answers

#9 এতে কোন সন্দেহ নাই যে গোলাপি ঠোঁট পুরুষ ও মহিলা উভয়েরই আকর্ষণীয় বৈশিষ্ট্য। তাই যাদের ঠোঁটের রঙ কালো তারা একে হালকা করতে চান। ঠোঁটের রঙ কালো হওয়ার প্রধাণ কিছু কারণ হচ্ছে – সূর্যালোকের প্রভাব, অ্যালার্জির প্রতিক্রিয়া, নিম্নমানের কসমেটিক ব্যবহার, তামাক চিবানো, অত্যধিক ধূমপান, বেশি পরিমাণে ক্যাফেইন গ্রহণ এবং হরমোনের ভারসাম্যহীনতা। কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ঠোঁটের রঙ হালকা করা যায়। সেই প্রাকৃতিক উপাদানগুলো সম্পর্কে জেনে নেই চলুন।
১। মধু
মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যা ব্যবহার করে ঠোঁটের কালোভাব দূর করা যায়। মধুর অনেক সৌন্দর্য উপকারিতা আছে তার মধ্যে একটি হচ্ছে মধু ব্যবহারে ঠোঁট নরম হয় এবং ঠোঁটকে গোলাপি আভা দেয়। প্রতিদিন রাতে ঠোঁটে মধু লাগান এবং শুষ্ক হতে দিন, ধুয়ে ফেলবেন না।
২। লেবু
সাধারণত ত্বকের কালো দাগ দূর করতে পারে লেবু। কিন্তু আপনি কি জানেন ঠোঁটের কালোভাব দূর করতেও লেবু অত্যন্ত কার্যকরী? তাই সবচেয়ে ভালো হয় যদি রাতের বেলায় ঠোঁটে লেবু ম্যাসেজ করেন। ঘুমাতে যাওয়ার আগে তাজা লেবুর রস ঠোঁটে লাগান।
৩। স্ট্রবেরি জুস
প্রাকৃতিকভাবে ঠোঁটকে মসৃণ ও গোলাপি করার জন্য স্ট্রবেরি জুস অনেক কার্যকরী। এক টেবিল চামচ স্ট্রবেরি জুস ও এক টেবিল চামচ পেট্রোলিয়াম জেলী ভালোভাবে মিশিয়ে লিপবাম তৈরি করে নিন। এই লিপবাম প্রতিদিন ঠোঁটে লাগান।
৪। গোলাপ
গোলাপের শিতলীকারক ও ময়েশ্চারাইজিং উপাদান আছে। আপনার কালো ঠোঁটকে গোলাপি আভা দিতে সাহায্য করবে গোলাপ। কাঁচা দুধের মধ্যে কয়েকটি গোলাপের পাপড়ি ভিজিয়ে রাখুন এক ঘন্টা যাবত। তারপর পাপড়িগুলো ভালোভাবে পিষে নিয়ে পেস্টের মত মিশ্রণ তৈরি করুন। এই পেস্টের সাথে আধা চা চামচ মধু ও এক চিমটি জাফরান মিশিয়ে নিন। এই মিশ্রণটি আপনার ঠোঁটে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। দিনে দুইবার এটি ব্যবহার করুন।         
বীটের রস, ডালিমের রস, চিনি, অলিভ ওয়েল, কাঠবাদামের দুধ ব্যবহার করেও ঠোঁটের রঙ হালকা ও গোলাপি করা সম্ভব।   

79320 views Answered

কালো ঠোঁট স্বাভাবিক করবেন যেভাবে--- খুব সাধারণ কিছু নিয়ম মেনে চললেই আপনি আপনার লক্ষ্যে পৌছুতে পারবেনঃ •► প্রথমত, আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে, তবে তা এখনই ছাড়তে হবে। এর কোন বিকল্প নেই। •► দিনে দু’বারের বেশি চা বা কফি পান থেকে বিরত থাকুন। •►অ্যালকোহল এড়িয়ে চলুন •►লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। এতে ঠোঁটের কালোভাব দূর হবে। •►মুলতানি মাটি, কয়েক ফোঁটা মধু ও কাঁচা দুধ মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁটের কালচে ভাব দূর হবে। •►ঠোঁটের কোনা অনেক সময় কালো হয়ে যায়, শসা ও পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে দিনে ৩-৪ বার ঠোঁটে লাগালে উপকার পাবেন। •►প্রতিদিন গ্লিসারিন, অলিভ অয়েল, মধু ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে লাগালে ঠোঁটের উজ্জ্বলতা ফিরে আসবে। •► রাতে ঘুমাতে যাওয়ার আগে নারিকেলের তেলের সঙ্গে বাদাম তেল মিশিয়ে ঠোঁটে লাগান। সপ্তাহে দু’দিন এই প্যাকটি ব্যবহার করুন। কালো দাগ দূর হবে। •►দিনে কমপক্ষে আট গ্লাস পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। •► ঠোঁটে লিপিস্টিক বা অন্য কিছু ব্যবহারের আগে সেটার মান সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।

79320 views Answered

Related Questions

Next steps