1 Answers
শর্ট সার্কিটের মধ্য দিয়ে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হয়, এর ফলে উত্তাপ, বিদ্যুতের ফুলকি ইত্যাদি সৃষ্টি হয়। বর্তনীতে নিরাপত্তা ফিউস, সার্কিট ব্রেকার ইতাদি না থাকলে ঐ বর্তনীতে অধিক উত্তাপের ফলে আগুন ধরে যেতে পারে। যা ঘর বাড়ি বা কারখানায় ছড়িয়ে দূর্ঘটনা ঘটাতে পারে। ঝড় বাদলের সময় গাছের ঢালপালা কিংবা উড়ন্ত পাখি বা বাদুর বৈদ্যুতিক পরিবহন বা বিতরন তারে ফেইজ শর্ট বা লাইন শর্ট করতে পারে যার কারনে প্রচন্ড শব্দ, ফুলকি বা অগ্নিকান্ড ঘটাতে পারে যা বিদ্যুৎ বিতরন ব্যবস্থার ক্ষতিগ্রস্ত করে। বাসা বাড়িতে সাধারনত নিম্মমানের তড়িৎ যন্ত্রপাতি বা ত্রুটিপূর্ন সংযোগ তার বা তারের অন্তরকের ক্ষতি ইত্যাদি বিভিন্ন কারনে শর্ট সার্কিট হয়ে থাকে।
2738 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy