1 Answers
Sexual orientation (যৌন অভিযোজন / স্থিতি - বোধ) মোটের উপর তিনটি ভাগে বিভক্ত করা যায়ঃ বীপরীতকামী (Heterosexual): শুধুমাত্র বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হওয়া। উভয়কামী (Bisexual): পুং অথবা স্ত্রী লিঙ্গের প্রতি আকৃষ্ট হওয়া। সমকামী (Homosexual): একই গোত্রীয় লিঙ্গের প্রতি আকৃষ্টতা অর্থাৎ পুরুষ পুরুষের প্রতি এবং নারী নারীর প্রতি আকৃষ্ট হওয়া। Sexual orientation (যৌন অভিযোজন / স্থিতি - বোধ) এর সাথে একজন ব্যক্তির মনোভাব এবং ইন্দ্রিয় অনুভুতি জড়িত; এটি হয়তো উক্ত ব্যক্তির বাহ্যিক আচরনে প্রকাশ নাও পেতে পারে। মানুষের হয়তো সমগোত্রীয় কিংবা বিপরীতগোত্রীয় কারো প্রতি আকর্ষন বোধ হতে পারে - তবে বেশির ভাগ মানুষ তাদের এই মনোভাবে সাড়া দেয়না। উদাহরনস্বরূপ, একজন উভয় লিঙ্গে আকৃষ্ট পুরুষ কিংবা মহিলা হয়তো নিজ গোত্রীয় কারো প্রতি আকর্ষন থাকার পরও monogamous (একগামী / এক সঙ্গীর সাথে জীবন অতিবাহিত করা) হয়ে যায় এবং বিপরীত লিঙ্গের কারো সাথে শাররীক সম্পর্কে জড়ায় না।