3 Answers
আল্লাহ তায়ালা বলেছেন, আমার বান্দারা যখন তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আমি তখন পাশেই থাকি। সে যখন আমার কাছে প্রার্থনা করে আমি তা কবুল করি। (সূরা: বাকারা, আয়াত:১৮৬) অন্য আয়াতে বলেন, 'আমাকে ডাক, আমি সাড়া দেব। (সুরা মোমিন, আয়াত:৬০) সুতরাং মনের আশা পুরা জন্য যে কোনো সময় যে কোনো স্থানে আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত। এর জন্য মাজারে যাওয়া ইসলাম সমর্থন করে না। হাদিসে ইরশাদ হয়েছে- তিনটি মসজিদ (মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে নববি) ছাড়া অন্য কোনো স্থানের উদ্দেশে সফর করা জায়েজ নেই। (মিশকাত শরিফ) উক্ত হাদিসের আলোকে ফেকাহ ও ফতুয়ার কিতাবে শুধু মাজারের উদ্দেশে যিয়ারত করাকেও না জায়েজ বলা হয়েছে। আর মাজারে মুরগি, ছাগল ইত্যাদি মান্নত করা জায়েজ নেই। কেননা মাজার মান্নাতের স্থান নয়। যাদেরকে জাকাত, ফেতরা দেয়া যায়েজ, কেবল তাদেরকেই মান্নাত দেয়া যাবে। অন্যকে নয়।
মনের আশা পুরন করার মালিক একমাত্র আল্লাহ তিনি ব্যাতিত অন্য কারো কাছে বা কাউকে উছিলা করে প্রার্থনা করা শিরক হারাম অমার্জনীয় মহাপাপ। শুধুমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে আর তা পাওয়ার জন্য যথাযথ পরিশ্রম করতে হবে। গরু, ছাগল, মুরগী দেয়ার মত থাকলে গরীব মানুষদের দিন তাতে অনেক পুণ্য হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy