পরামর্শ চাই অনেক উপকার হবে?
আমি জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে (সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ )- (২০১৫-২০১৬) তে BBA ১ম বর্ষে ভর্তি হয়েছিলাম,
Accounting Department ...
আমার বাবা মারা যাওয়ায় আর পরিবারের বড় ছেলে হওয়ায় আর পড়াশুনা করতে পারি নাই,
এখন ভালোই একটা চাকুরি করছি, আর হটাত মনে হলো, আবার পড়াশুনা টা চালু করা দরকার,
এখন কি আর কোনো সুযোগ আছে, ?
Accounting নিয়ে অনার্স শেষ করা.....
অভিজ্ঞ কাউর জানা থাকলে পরামর্শ দিবেন,
ধন্যবাদ
1 Answers
আপনি চাকরির পাশাপাশি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ করতে পারেন। বাংলা অথবা ইংরেজি উভয় ভাষার বিবিএ প্রোগ্রামই রয়েছে। অথবা অন্য কোন বিষয়েও সেখান হতে সম্মান ডিগ্রিও নিতে পারেন। সেখানে এলএলবিও রয়েছে, চাইলে আপনি সেখান হতে এলএলবিও (সম্মান) করতে পারেন। তাতে আপনার চাকরি ক্ষেত্রে কোন ধরণের সমস্যার সন্মুখিন হতে হবে না। সপ্তাহে একদিন ক্লাস। চাইলে আপনি ক্লাস করতেও পারেন নাও পারেন। খরচও অনেক কম। আর একটি বড় সুবিধা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোন জায়গায়ই থাকেন না কেন সেখানেই কিংবা নিকটবর্তি কোন স্থানে স্টাডি সেন্টার রয়েছে, যা হবে আপনার জন্য সুবিধাজনক। বলাবাহুল্য, মান অন্য যে কোন পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতোই সমান ধন্যবাদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy