1 Answers
১ আবি কাতাদাহ বর্ণনা করেছেন, হযরত রসূলে করীম (সাঃ) বলেছেন, ইমাম মাহ্দী সম্পর্কিত লক্ষণসমূহ সেই ২০০ বছর পর দেখা দিবে যা হাজার বছর পর আসবে। (মিশকাত কিতাবুল ফিতান) ২ উপরে ২.১-এর বর্ণিত হাদীসের ব্যাখ্যায় এবং সমর্থনে হযরত মোল্লা আলী কারী (রহঃ) লিখেছেনঃ সেই দুইশত বছর পরে, যা হাজার বছর পরে আসবে, সেটাই ইমাম মাহ্দী (আঃ)-এর যাহির হওয়ার সময়”।(মিরকাত, শরহে মিশকাত) ৩ পীর আকবর মুহীউদ্দীন ইবনে আরবী (রাঃ) বলেছেনঃ সহস্র হিজরী সনের পরবর্তীকালে তিনশত বছর অতিক্রান্ত হবার দ্বারপ্রান্তে উপনীত হবে, সে সময় হযরত ইমাম মাহ্দীর আবির্ভাব হবার সময় উপস্থিত হবে। (মাসিক মদীনা, জানুয়ারী ২০০৪, পৃষ্ঠা ৩) {উপরোক্ত আলোচনা থেকে এটা প্রতীয়মান হয়, ইমাম মাহ্দী (আঃ)-এর আবির্ভাব ত্রয়োদশ বা চতুর্দশ হিজরী শতব্দীতে হবে।}
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy