কোন মাদ্রাসায় ভর্তি করাব?

আমার ছেলের বয়স ৪ বছর, খুব শীঘ্রই তার পড়ালেখা শুরু করে দেব। তাকে অনেক বড় আলেম বানাতে চায়। এখন তাকে ক্বওমি মাদ্রাসায় পড়াব নাকি আলিয়া মাদ্রাসায় পড়াব? দেশে এখন আলিয়া আর ক্বওমি দ্বিধা দ্বন্দ্ব চলছে? 
2629 views

1 Answers

আমার মনে হয় প্রথমে তাকে ভাল স্কুলে ভর্তি করা উচিত। সর্বোচ্চ ৪র্থ শ্রেণি পর্যন্ত পড়ার পর তাকে হেফজ পড়ার জন্য ভাল কোন হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করানো উচিত। হাফেজ হওয়ার পর ভাল কোন ক্বওমি মাদ্রাসায় ভার্তি করানো উচিত। যদি আপনার ছেলে ছাত্র ভাল হয় তবে পাশাপাশি আলিয়া মাদ্রাসা থেকে বিভিন্ন সার্টিফিকেট পরীক্ষায় অংশ গ্রহন নিশ্চিত করা। এই যেমন, কোন ইবতেদায়ী আলীয়া মাদ্রাসা থেকে যথাক্রমে ৫ম, ৮ম, দাখিল ও আলিম পরীক্ষায় অংশগ্রহণ। কেননা যদি সে ক্বওমি মাদ্রাসায় ভাল করতে পারে তবে অনায়াসেই এসকল সার্টিফিকেট পরীক্ষায় ভাল করবে এবং ভবিষ্যতে তার জীবন সে যে কোন দিকেই টার্ন করাতে পারবে। তারপরো মনে করি, কোন একক সিদ্ধান্ত না নিয়ে আপনার পরিবার পরিজনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন এবং যা আপনার সন্তানের জন্য ভালো তাই করবেন। ধন্যবাদ

2629 views Answered

Related Questions

Next steps