1 Answers
চবির বিবিএ ওয়েটিং লিষ্ট কত পর্যন্ত যায় তার প্রতি নজর রাখুন। ওয়েটিং থেকে চবিতে বিবিএ চান্স পেলে তো ভালো। আপনি ফার্স্ট টাইমার না সেকেন্ড টাইমার তা উল্লেখ করলে ভালো হতো। আপনি যদি ফার্স্ট টাইমার হয়ে থাকেন এবং চবিতে চান্স না হয়, তাহলে সেকেন্ড টাইম যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চালু আছে সেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিন। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম তুলে রাখুন। কারণ সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স নাও হতে পারে। আপনি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকেন এবং চবিতে চান্স না হয় তাহলে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রী অথবা প্রফেশনাল অনার্সে ভর্তি হতে পারবেন। এছাড়া আর্থিক অবস্থা ভালো হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যান।
2633 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy