ব্যাংক এশিয়ার ডেবিট কার্ড দিয়ে কি ডাচ বাংলার এটিএম বুথ থেকে টাকা তুলা যায়?

  1. যেকোন ব্যাংকের ডেবিট কার্ড কি ডাচ বংলার বুথে সাপোর্ট করে?

ব্যাংক হিসবে এশিয়া ব্যাংক কেমন।?





3669 views

2 Answers

আপনি যে কোন ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড ব্যাবহার করেন না কেন, আপনাকে যে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার কার্ডের উপর লেখা VISA বা এ ধরনের কিছু। এর অর্থ হচ্ছে আপনি VISA চিহ্নিত এটিএম বুথ ব্যবহার করতে পারবেন। আর একটি হচ্ছে QCash চিহ্নিত এটিএম বুথ সেগুলোও ব্যাবহার করতে পারবেন। তবে যে ব্যাংকের কার্ড সেই ব্যাংক ব্যাতিত অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যাবহার করলে আপনাকে একটি নির্দিষ্ট পরিমান ফি প্রদান করতে হবে। যদি QCash চিহ্নিত এটিএম বুথ ব্যাবহার করেন তবে চার্জ ১০+ ভ্যাট ১.৫০ আবার NPSB হলে ১৫ এবং এছাড়া সাধারণত কোথাও চার্জ ৪০+ ভ্যাট ৬ আবার চার্জ ৫০+ ভ্যাট ৭.৫ কেটে রাখা হতে পারে। যাই হোক আপনি যে ব্যাংকের কার্ড ব্যাবহার করবেন সে ব্যাংক যখন আপনাকে কার্ড প্রদান করেছে তাতে শর্তগুলো উল্লেখ ছিল আপনি আপনার কার্ড কোথায় ফ্রি কিংবা কোথায় চার্জ প্রদান করে ব্যাবহার করবেন ইত্যাদি। ব্যাংক এশিয়া থার্ড জেনারেশনের একটি পাবলিক লিমিটেড কমার্শিয়াল ব্যাংক। একটি স্বনামধন্য ভাল ব্যাংক যারা অত্যন্ত সুনামের সাথে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠা থেকে অদ্যাবদি। ধন্যবাদ

3669 views Answered

ব্যাংক এশিয়ার এটিএম কার্ড থেকে বাংলাদেশের ২৪ টি ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে পারবেন। ২৪ টি ব্যাংকের মধ্যে আপনার জানা শোনা ও প্রয়োজনীয় সকল ব্যাংক ই পরবে। ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে অবশ্যই টাকা উইথড্রো করতে পারছেন এবং এর জন্য প্রতি উইথড্রোতে ১৫ টাকা চার্জ প্রযোজ্য হবে।   ব্যাংক হিসেবে ব্যাংক এশিয়া বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ১ম স্থান অধিকার করেছে । ধন্যবাদ।

3669 views Answered

Related Questions

Next steps