কেউ চুরির শিকার হলে, ততঃপর তার করণীয় কী?
আমরা অনেকে অনেক সময় নানাভাবে প্রতারিত বা চুরির শিকার হই। চুরি-প্রতারিত হবার পরে কোন ধরনের আমল করতে হবে?
চোরের শাস্তি চেয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কি কোনরূপ দোয়া করা যাবে নাকি এতে পাপ হবে?
2968 views
1 Answers
পবিত্র কুরআনে যে কোন বিপদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুআটি পড়তে বলা হয়েছে। আল্লাহ তায়ালা কুরআন মাজিদে ধৈর্য্যশীল মুমিনের গুণাবলী বর্ণনা করে বলেন, তারা কোনো মুসিবতে অক্রান্ত হলে বলে, আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহ্র কাছেই ফিরে যাব। -সূরা বাকারা : ১৫৬
হযরত উম্মে সালামা রা. বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, মুসলিম যখন কোনো মুসিবতে আক্রান্ত হয় এবং আল্লাহ তাকে যা বলতে বলেছেন তাই বলে,
(অর্থাৎ) اِنَّا ِللهِ وَاِنَّا اِلَيْهِ رَاجِعُوْنَ، اَللّهُمَّ اأْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَاخْلُفْ لِيْ خَيْرًا مِنْهَا.
তখন আল্লাহ তাকে ঐ মুসিবতের উত্তম বদলা এবং আগের চেয়ে উত্তম বিকল্প দান করেন। -সহীহ মুসলিম, হা. ৯১৮
তাছাড়া চোরের জন্য অভিশাপ না করে তার হিদায়েতের দুআ করাই উত্তম।
2968 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy