1 Answers
একটি মূলনীতি হলো- হারাম কোন বস্তু যেমন শুকর ইত্যাদিকে যদি এমনভাবে রিফাইন করা হয় যে, এসবের কোন মৌলিকত্ব বাকি না থাকে, তাহলেও উক্ত বস্তু ব্যবহার করা জায়েজ আছে। আর যদি সেসব হারাম বস্তুর মৌলিকত্ব বাকি থাকে, তাহলে উক্ত বস্তু যাতে মিশ্রিত করা হবে, তা ব্যবহার করা জায়েজ হবে না। -নিহায়াতুল মুহতাজ লির রামালি ৮/১২ এ মূলনীতির উপর ভিত্তি করে বুঝে নিন উল্লেখিত স্যুপের বিধান। যদি ওসব স্যুপে কোন হারাম বস্তু মিশ্রিত হয়, আর মিশ্রিত করার আগে তাকে এমনভাবে প্রসেসিং করে যে, হারাম বস্তুটির মৌলিকত্ব বাকি থাকে না, তাহলে তা ব্যবহার করা জায়েজ হবে, আর যদি মৌলিকত্ব বাকি থাকে তাহলে তা ব্যবহার করা জায়েজ হবে না। তবে আমরা যতটুকু জেনেছি , এসব স্যুপে নাপাক দ্রব্য ব্যবহার করা হয় না, আর যদিও কোন নাপাক দ্রব্য ব্যবহার হয়ে থাকে, তাহলেও তা এমনভাবে রিফাইন হয়ে যায় এসবের কোন নামগন্ধও আর বাকি থাকে না, তাই এসব পণ্য ব্যবহারে শরয়ী কোন বাঁধা নেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy