1 Answers

আযান শুরু হলে শয়তান ভাগতে থাকে। শয়তানের সেই ভয়ার্ত পলায়ন অনেক প্রাণী অনেক সময় দেখতে পায়। তখন সে ভয় পেয়ে কাঁদতে বা চিৎকার করে। তেমনি কুকুর এ কারণে কাঁদে বা ঘেউ ঘেউ করে। 

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শয়তান যখন নামাযের আযান শুনতে পায় তখন বাতকর্ম করতে করতে পলায়ন করে যেন আযানের শব্দ তার কানে পৌঁছতে না পারে। মুয়াজ্জিন যখন আযান শেষ করে তখন সে ফিরে এসে (নামাযীর মনে) সংশয়-সন্দেহ সৃষ্টি করতে থাকে। সে পুনরায় যখন ইকামত শুনতে পায় আবার পলায়ন করে যেন এর শব্দ তার কানে না যেতে পারে। যখন ইকামত শেষ হয় তখন সে ফিরে এসে (নামাযীদের মনে) সংশয় সন্দেহ সৃষ্টি করতে থাকে। -সহীহ মুসলিম, হা. নং ৩৮৯
3178 views Answered

Related Questions

Next steps