২২/০১/২০২০ তারিখ মাসিক হওয়ার তারিখ ছিলো ১০ দিন ওভার ২ দাগ লেগেছে মাসিক কি ভাবে নিয়মিত করা যায়?
আমার ২২/০১/২০২০ তারিখ মাসিক হওয়ার সময় ছিলো কিন্তু ১০ দিন হয়ে গেল মাসিক হচ্ছেনা তাই আমি কাটি এনে পরীক্ষা করে দেখি ২ দাগ লেগে গেছে এখন আমি সন্তান নিতে চাইনা এমন অবস্থায় আমার করনীয় কি? দয়া করে জানাবেন. আমার স্বামী আমাকে নরমেনস এনে দেয় আমি ২ টা করে রোজ ৩ বার খেয়েছি ২ দিন বাট আমি এটা সম্পর্কে কিছু জানিনা আমকে প্লিজ জানান কি করলে মাসিক হবে
2671 views
1 Answers
আপনার মাসিক বন্ধের ১০ দিন হলো আর এই ১০ দিনে সঠিক রেজাল্ট নাও পেতে পারেন। তাই আরো ১ সপ্তাহ অপেক্ষা করুন তার পর প্রেগন্যান্সি টেস্ট করবেন।।
আর এই নরমেন্স পিল খাবেন না। আপনি যদিও প্রেগন্যান্ট হোন তাহলে এই নরমেন্স পিল খেয়ে কোন কাজ হবে না অর্থাৎ মাসিক হবে না। তাই আগে অপেক্ষা করুন আগামী ১ সপ্তাহ পর্যন্ত ।আগামী ৭ দিনের মধ্যে মাসিক না হলে প্রেগন্যান্সি টেস্ট করবেন।
কিভাবে কখন স্ট্রিপকাটি দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করবেন। সঠিক নিয়ম নিম্নের প্রশ্নে ক্লিক করে আমার উত্তর টি দেখে নিন।
স্ট্রিপ কাঠি দিয়ে কিভাবে প্রেগন্যান্সি টেস্ট করবো, ছবি সহ দেখতে চাই?Click Hear
যদি রেজাল্ট পজেটিভ আসে তাহলে গর্ভপাত করাতে চাইলে গাইনি চিকিৎসক এর পরামর্শ নিন। মনে রাখবেন কারো ভূল পরামর্শে ভূল ঔষধ সেবনে নানান সমস্যার সম্মুখীন হতে পারেন তাই চিকিৎসক এর পরামর্শ ব্যতীত কোন ঔষধ খাবেন না।
2671 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy