দাতের মাথা ভেঙ্গে যাওয়া কি কোন রোগের লক্ষণ শারিরিক কোন অসুস্থতা আলহামদুলিল্লাহ্ নেই। বয়স ৩১?
2815 views
1 Answers
আসলে বিভিন্ন দুর্ঘটনায় দাঁত ভেঙে যেতে পারে। যেমন টিউবওয়েলের হাতলের আঘাতে, খেলাধুলার সময় আঘাত পেয়ে অথবা সংঘর্ষ অর্থাৎ মারামারি, ঘুষাঘুষি করলে। আবার অনেক সময় দেখা যায় যে শক্ত কিছু দাঁত দিয়ে চিবোলেও দাঁত ভেঙে যেতে পারে। আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দাঁতের বাহ্যিক ও মধ্য স্তরের ভঙ্গুরতা বাড়ে, তাই দাঁত ভাঙার আশঙ্কা বেড়ে যায়। দাঁতে বড় আকারে ফিলিং থাকলে, দাঁতের ক্ষয়রোগ থাকলে, দাঁত কিরমির করলে, দীর্ঘদিন সঠিক নিয়মে দাঁত ব্রাশ না করলে, কোনো কিছু দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরলেও দাঁত ভেঙে যেতে পারে।
দাঁত ভেঙে যাওয়ার কারণ ভিন্ন ভিন্ন এবং ভেঙে যাওয়ার ধরনও থাকে ভিন্ন। যেমন আংশিক ভাঙতে পারে, আবার সম্পূর্ণ ভেঙে পড়ে যেতে পারে সে ক্ষেত্রে ডেন্টাল চিকিৎসক এর পরামর্শ ও চিকিৎসা নিন। আপনি প্রতিনিয়ত দিনে ২ বার মেডিপ্লাস পেস্ট দিয়ে ব্রাস করবেন।
2815 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy