আমি দাখিল পরীক্ষার্থী। (SSC) দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে দাখিল পরীক্ষার্থীদের ১জনের পক্ষ থেকে বক্তব্য দেয়ার জন্য কেউ একটু বক্তব্য টিলিখে দিবেন?? মনে রাখবেন,, দোয়া অনুষ্ঠান,,,, কারণ এরপর আরো২টা ক্লাস আছে। তাই বিদায় অনুষ্ঠান নয়।‌‌‌‌‌‌ আমার এটা খুব দরকার।পিলিজ দিবেন।।।।
4778 views

1 Answers


"বিসমিল্লাহ রাহমানির রাহিম"

উপস্থিত শ্রদ্বিয় স্যার এবং গুরুজনেরা

আসসালামু অলাইকুম

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বড় ভাইদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র। কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া হয়তো সম্ভব হবে না। আমরা অনেকদিন ধরে রিদয় রাঙানো গাঁথা সূরে এই মাদ্রাসাতে আছি। আমরা এখানে সবাই ভাইয়ের মত ছিলাম। আপনারা আমাদের বড় ভাইয়ের মতো ছিলেন। আপনাদের অনুসরণ করে আমরা এগিয়ে গিয়েছি। আপনাদের নিকট আমরা অনেক কিছু শিখেছি। এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনাদেরকে আজ এখান থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় সবাইকেই নিতে হবে। মূলত আমাদের জীবনতো খুবই ছোট। এই মাদ্রাসা  পরিসরটা আরও ছোট । কারণ প্রয়োজনের তাগিদে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়। তার পরেও আমরা অনেক দিন মিলেমিশে ছিলাম । শীতের শিশির বিন্দুর মতোই বেলা বাড়ার সাথে সাথেই তা মিলিয়ে যায়। আমরাও খুব শিগগিরই বিদায় নিয়ে আপনাদের পিছু পিছু চলে আসব। আজ শিক্ষাজীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আপনারা বিদায় নিচ্ছেন। আপনাদের জন্য আমাদের দোয়া যেন আপনারা সাফল্যের স্বর্ণ শিখরে পদার্পণ করতে পারেন। আপনারা যেন ভবিষ্যতে শিক্ষাজীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন। আমরাও আপনাদের চলা পথ ধরে এগিয়ে যেতে চাই। এছাড়া এখানে আপনাদের সাথে আমাদের আচরণ বা ব্যবহারে কোন কষ্ট পেয়ে থাকলে নিজগুনে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিদায় দিতে মন চাচ্ছে না , তবুও বিদায় দিতেই হবে ।

যাই হোক, বিদায়ী মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না, এই কলেজের সকল ছোট ভাইদের পক্ষ থেকে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।

 সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,,,,,!

"আসসালামু আলাইকুম"

4778 views

Related Questions