আমার বোন মারা গিয়েছে, কিন্তু তাকে নিয়ে স্বপ্ন দেখেছেন আমার শালিকা, স্বপ্নের বিস্তারিত নিচে দেওয়ার হলো। ব্যাখ্যা প্রয়োজন?
জনাব আমার ইমিডিয়েট ছোটবোন গত ২৯শে ডিসেম্বর মারা গিয়েছে ।
আমার স্ত্রী আমাকে আজ জানালো তাহার ছোট বোন আমার মৃত বোন কে স্বপ্নে দেখেছে।
স্বপ্নের বিস্তারিত
আমার শ্বশুড় বাড়ীতে কোন একটি মেহমানদের প্রোগ্রাম চলছে। সে লক্ষে রান্না বান্নার আয়োজন চলছে।
এমতাবস্থায় আমার শ্যালিকা রান্না ঘর থেকে দেখে যে আমার বোন তাদের বাসায় এসেছে সে খুবই হাশি খুশী
সে আমার শ্যালিকার সাথে কোলাকোলি করেছেন। এরপর শ্যালিকা তো জানে সে মৃত। তখন সে কান্না করতে ছিলো
পরক্ষণে আমার বোনটি তাহার পিঠে তিনবার থাপ্পর দিয়ে বলেছে কোন চিন্তা নেই ।
এখন আমার প্রশ্ন এর কি ব্যাখ্যা হতে পারে?
1 Answers
এটি একটি মঙ্গলজনক স্বপ্ন অর্থাৎ আপনার বোন পরকালে ভালো আছে। তাই সে তিনবার চাপড় দিয়ে বুঝিয়েছে তাকে নিয়ে কোন রকম দু:শ্চিন্তা না করতে বরং আপনারা যেন শান্ত থাকেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy