মাসিক এ কালো রক্ত যাচ্ছে?

আমার স্ত্রীর মাসিক এ রক্ত কম যাচ্ছে এবং কালো রক্ত যাচ্ছে। ওর সাদা স্রাব এর সমস্যা আছে। এখন করনিয় কি। 
2667 views

1 Answers

মূলত আপনার স্ত্রীর সমস্যার কারন সাদা স্রাব যাওয়া যদি সাদা স্রাব অতিরিক্ত গেলে মাসিকে ঝামেলা হয় অর্থাৎ অনিয়মিতভাবে হতে থাকে,  কখনো কালো রক্তপাত বা দলা রক্তপাত যেতে পারে। আপনি ওনাকে সাদা স্রাব নিয়ন্ত্রনে আনবেন। তাহলে আশা করি মাসিক ঠিক হবে। ওনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে বলবেন তা হলো।

  • আপনি লবন মিশানো হালকা গরম পানি দিয়ে দিনে দুইবার যোনি পরিস্কার করবেন (সকাল ও রাতে)
  • রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
  •  ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন। 
  • আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
  • সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পেন্টি পরুন। 
  • ওজন কমান।
  •   যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না।
  • মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
  •  নিয়মিত গোসল করুন।
  • রাতে প্যাড পরে ঘুমাবেন না ও রাতে হালকা গরম পানি দিয়ে যোনি পরিস্কার করে ঘুমাবেন।
  • সহবাসের পর হালকা গরম পানিতে যোনি পরিস্কার করবে।
 যদি অতিরিক্ত গন্ধযুক্ত সাদা স্রাব যায় তাহলে  এই সমস্যার জন্য অবশ্যই একজন গাইনি যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। 
পানি বেশি পান করবে। আর অবশ্যই একজন গাইনি চিকিৎসক এর কাছে নিয়ে যাবেন।
ধন্যবাদ।

2667 views Answered

Related Questions

Next steps