অজু করে সালাত আদায়ের পর জানা গেল যে, আগে থেকেই মজি বের হয়েছিল তাহলে কি সালাত পুনরায় আদায় করতে হবে?
1 Answers
যৌন উত্তেজনার কারণে মযী (পানির মত পাতলা বীর্য যা অল্প পরিমাণে বের হয়, কিন্তু উত্তেজনা হ্রাস হয় না) বের হলে ওযু ভেঙ্গে যায়।
হাদীসে এসেছে-
হযরত সাহল ইবনু হুসাইফ রাযি. হতে বর্ণিত, তিনি বলেছেন, আমার অত্যধিক মযী নির্গত হত তাই আমি অধিক গোসল করতাম। অতঃপর আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞাসা করি তিনি বলেন, মযী বের হওয়ার পর অযু করাই যথেষ্ট। তখন আমি বলি, ইয়া রাসূলুল্লাহ্! আমার কাপড়ে মযী লাগলে কি করব? তিনি বলেন, কাপড়ের যে যে স্থানে মযীর নিদর্শন দেখবে, এক আজলা পানি নিয়ে উক্ত স্থান ধুয়ে নিবে, যাতে তা দূরীভূত হয়। -সুনানে আবু দাউদ, হা. ২১০
উক্ত হাদীসের আলোকে জানা গেল মজী বের হলে উজু ভেঙ্গে যায়। তাই আপনি যদি মজী বের হওয়ার পর উজু করে থাকেন তবে নামায পু:ন আদায় করতে হবে না। আর যদি উজু করার পর মজী বের হয় তাহলে উজুহীন অবস্থায় নামায আদায় করার কারণে উক্ত নামায বাতিল হয়ে যাওয়াই উক্ত সালাত পু:ন আদায় করতে হবে।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy