1 Answers

# চাঁদা ছাড়া শুধুমাত্র পেনসিল ও কমপাস দিয়ে ৯০/৬০/৪৫/৩০ ডিগ্রি কোণ অাঁকা যায়। # ৯০ ডিগ্রি কোণ অাঁকা জন্য একটি সরল রেখার যে কোন বিন্দুতে লম্ব অাঁকলেই ৯০ ডিগ্রি কোণ অাঁকা হয়ে যাবে (অাশা করি এটা অাপনি পারেন) #৪৫ ডিগ্রিঃ- ৯০ ডিগ্রি কোণটিকে সমান দু'ভাগে ভাগ করে ফেলুন। এভাবে- ** ৯০ ডিগ্রি কোণের ভূমি এবং লম্বের উপর একটি বৃত্তচাপ অাঁকুন,বৃত্তচাপটি ভূমি ও লম্বকে যে দু'টি বিন্দুতে ছেদ করেছে, ঐ বিন্দুগুলোতে কেন্দ্র করে একই সমান ব্যাসার্ধ নিয়ে ভূমি ও লম্বের একই পাশে(অভ্যান্তরে) দু'টি বৃত্তচাপ অাঁকুন। বৃত্তচাপ দু'টি পরস্পরকে ছেদ করবে। ছেদ বিন্দুকে কেন্দ্র করে ৯০ ডিগ্রি কোণের উপর রেখাংশ টানুন। ব্যাস! হয়ে গেল ৪৫ ডিগ্রি কোণ। #৬০ ডিগ্রি কোণঃ- ভালো করে খেয়াল করুনঃ- a_________b সরল রেখার a বিন্দুতে কম্পাস ও পেন্সিলের সাহায্য যে কোন পরিমান ব্যাসার্ধ নিয়ে ab রেখার উপর একটি বৃত্তচাপ অাঁকুন (কম্পাসের মাপ বড়-ছোট করবেন না)। বৃত্তচাপটি ab রেখা যে বিন্দুতে ছেদ করেছে, ঐ বিন্দুকে কেন্দ্র করে একই পরিমান ব্যাসার্ধ নিয়ে, বৃত্তচাপটির উপর অারেকটি বৃত্তচাপ অাঁকুন,বৃত্তচাপ দু'টির ছেদ বিন্দু এবং ab রেখার a বিন্দু যোগ করে দিন। ব্যাস! হয়ে গেল ৬০ ডিগ্রি কোণ! #৩০ ডিগ্রি কোণঃ- ৪৫ ডিগ্রীর মতই ৬০ ডিগ্রীকে অর্ধেক করে দিন।

3200 views

Related Questions