1 Answers

মার্ভেল ওয়ার্ল্ডওয়াইড ইনকরপোরেটেড বা সংক্ষেপে মার্ভেল কমিক্স হল যুক্তরাষ্টের অন্যতম বৃহৎ কমিক্স প্রকাশনা প্রতিষ্ঠান। ২০০৯ সালে ওয়াল্ট ডিজনি কোম্পানি ৪.২৪ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে মার্ভেল ওয়ার্ডওয়াইড কোম্পানির নিয়ন্ত্রনকারী কোম্পানি কিনে নেয়।

মারভেল কমিক ১৯৩৯ সালে টাইমলি কোম্পানি নামে এর যাত্রা শুরু করে এবং ১৯৫০ এর শুরুর দিকে এটলাস কমিক্স নামে পরিচিতী পায়। মার্ভেল কমিক্স বর্তমান রুপে প্রকাশ পায় যখন এর প্রতিষ্ঠাতা স্ট্যান লী, জ্যাক কিরবি , স্টিভ ডিকোর ফ্যান্টাস্টিক ফোর সহ অন্যান্য অতিমানবীয় (সুপারহিরো) চরিত্রগুলো সৃষ্টির করেন। মার্ভেল কমিক্স মূলত বিখ্যাত এর অনিমানবীয় চরিত্র উলভারিন, স্পাইডার-ম্যান, আয়রন ম্যান, হাল্ক, থর, ক্যাপ্টেন আমেরিকা, ক্যাপ্টেন মার্ভেল, ডেয়ারডেভিল, ব্ল্যাক প্যান্থার, ডক্টর স্ট্র‍্যাঞ্জ, ডেডপুল, গোস্ট রাইডার, পানিশার ইত্যাদি চরিত্রের জন্য । মারভেল কমিক্সের অতিমানবীয় চরিত্রগুলো মূলত মারভেল ইউনিভার্সের নামে পরিচালিত হয়। এই চরিত্রগুলো অনেকসময় বাস্তব জীবনের শহর যেমন নিউ ইয়র্ক, লস এঞ্জেলস এবং শিকাগো কে কেন্দ্র করে পরিচালিত হয়। মার্ভেল কমিকসকে ভিত্তি করে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করা হয়েছে যেখানে এর জনপ্রিয় কমিক চরিত্র গুলো নিয়ে চলচিত্র নির্মিত হচ্ছে ।
(উইকিপিডিয়া) 
2854 views Answered

Related Questions

Next steps