2 Answers

মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে বিশ্বাস করার আগে আপনাকে বুঝতে ও জানতে হবে, এই মৃত্যুর পরের জীবন কে ঘটাবেন? নিশ্চয়ই আল্লাহ ঘটাবেন। এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ যে আছেন তার প্রমাণ কি ? (নাআউজুবিল্লাহ) আল্লাহ আছেন কিনা তা বুঝার জন্য কুরআন খুলে দেখুন - সেখানে আল্লাহ সেই কবেই বলে দিয়েছে, •প্রত্যেক গ্রহ তার নিজ কক্ষপথে প্রদক্ষিণ করে •কিভাবে পানি চক্র সংগঠিত হয় কোন কাজে ক্ষতি আছে • কোন কাজে লাভ আছে। ভাবুন তো এসব কি সেই যুগে কোনো মানুষের পক্ষে বলা সম্ভব ছিল? যখন বিজ্ঞান অনেক দুর্বল ছিল তখন কিভাবে এগুলা জানা সম্ভব? নিশ্চয়ই এমন কেউ আছে যিনি সকল কিছু জানেন! তিঁনি কে তা পবিত্র কুরআনেই বলে দেওয়া আছে। যেহেতু আল্লাহ আছে প্রমানিত হয়েছে আর তার কিতাবও সত্য তাও প্রমাণিত হয়েছে। সেহেতু তিনি যে আবার জীবিত করতে পারেন এতে বিশ্বাস না করার সুযোগ নেই।

2876 views Answered

পরকালের যৌক্তিকতা: কোন মানুষ যদি দুনিয়াতে পাপ কর্ম করে, তবে তার জন্য দুনিয়াতে সাময়িক শাস্তির বিধান রাখা হয়েছে। কিন্তু তার আসল শাস্তি হবে পরকালে। এটাই বিবেকের দাবি! ধরুন কেউ একজন ১০০ মানুষ হত্যা করেছে। তার বিনিময়ে তাকে ফাসিঁ দেয়া হলো। এইবার বলুন একশত জন মানুষের প্রাণের বিনিময় একজন মানুষের প্রাণ এইটা সমান বিচার হলো? যেহেতু সে ১০০ শত মানুষ হত্যা করেছে সেহেতু তাকে ১০০ বার ফাসিঁ দেয়া উচিত নয় কি? আর এইটা কি দুনিয়ার জীবনে সম্ভব?

2876 views Answered

Related Questions

Next steps