3 Answers

“১৭২ বছর পর বিরল অগ্নিবলয় সূর্যগ্রহণ বাংলাদেশেও দেখা যাবে” আগামী ২৬ ডিসেম্বর সারাবিশ্ব এমন এক সূর্যগ্রহণ দেখবে যা শেষবার পৃথিবীর মানুষ দেখেছিল ১৭২ বছর আগে। এ সূর্য গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে এক আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’। ️️️মহাকাশ বিজ্ঞানীরা জানান, আড়াই থেকে তিন ঘণ্টা ধরে চলবে এই মহাজাগতিক দৃশ্য। সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ, যা খালি চোখেই অবলোকন করতে পারবেন পৃথিবীবাসী। ঢাকা থেকেও থেকেও দেখা যাবে এই বিরল অগ্নিবলয় সূর্যগ্রহণ। ঢাকায় সূর্যগ্রহণটি শুরু হবে সকাল ৯টা ১মিনিট ১৬ সেকেন্ডে। ১০টা ২৮মিনিট ৯ সেকেন্ডের সময়ে সর্বোচ্চ সূর্যগ্রহণ হবে; ওই সময়েই সূর্য সবচেয়ে বেশি ঢাকা পড়বে চাঁদের আড়ালে। এবং সূর্যকে একটি অগ্নিবলয়ের মতো দেখাবে। সর্বোচ্চ দুপুর ১২টা ৮মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ। সূত্রঃ দৈনিক কালের কন্ঠ

2931 views

আলো সরল পথে চলার সময় অস্বচ্ছ কোনও পদার্থে বাধা পেলে আলোর উৎসের উল্টো দিকে ওই পদার্থের আকারে ছায়া তৈরি হয়। আলোক উৎস একবিন্দু না হলে ছায়ার দুটি অংশ তৈরি হয়Ñ প্রচ্ছায়া (Umbra) ও উপচ্ছায়া (Penumbra) অঞ্চল। এই প্রচ্ছায়া ও উপচ্ছায়ার দৈর্ঘ্য নির্ভর করে উৎস থেকে অস্বচ্ছ পদার্থের দূরত্ব এবং যার ওপর ছায়া পড়বে তার অবস্থানের ওপর। বাড়িতে টিউবলাইটি জ্বালিয়ে মেঝের খুব কাছে হাত রেখে হাতটাকে আস্তে আস্তে ওপরের দিকে উঠালে ব্যাপারটা খুব সহজেই বোঝা যাবে। সূর্যের ব্যাস চাঁদের ব্যাসের প্রায় চারশ’ গুণ এবং সূর্যের দূরত্বও পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় চারশ’ গুণ। ফলে পৃথিবী থেকে চাঁদকে প্রায় সূর্যের সমানই দেখায়। কৌণিক ব্যাস আধা ডিগ্রি। কিন্তু পৃথিবীর সূর্য প্রদক্ষিণ পথ এবং চাঁদের পৃথিবী প্রদক্ষিণ পথ ডিম্বাকৃতি হওয়ায় পৃথিবী থেকে সূর্য ও চাঁদের দূরত্ব সব সময় এক থাকে না। ফলে পৃথিবী থেকে এদের আকারও তুলনামূলকভাবে সামান্য ছোট বড় দেখায়। পৃথিবী একটি উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করছে। চাঁদ আবার একইভাবে প্রদক্ষিণ করে পৃথিবীকে। সূর্য মহাকাশে একটি বিস্তৃত আলোক উৎস। পৃথিবী ও চাঁদ আলোকহীন অস্বচ্ছ পদার্থ। ফলে এদের যে পাশে সূর্য থাকে তার বিপরীত পাশে ছায়ার সৃষ্টি হয়। কক্ষপথে ঘুরতে ঘুরতে সরলরেখায় এলে পৃথিবী ও চাঁদের একের ছায়া অন্যটির উপর পড়ে। পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে চন্দ্রগ্রহণের সৃষ্টি হয়। আর চাঁদের ছায়া পৃথিবীতে পড়লে ঐ ছায়ার অন্তর্গত স্থানে সূর্যগ্রহণের সৃষ্টি হয়। গ্রহণ হতে হলে সূর্য, পৃথিবী ও চাঁদকে একই সরলরেখায় আসতে হয়। চাঁদের কক্ষপথ এবং পৃথিবীর কক্ষপথ দুটি যদি একই তলে থাকতো তাহলে সাধারণ হিসেবে প্রতি পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ এবং প্রতি অমাবস্যায় সূর্যগ্রহণ হওয়ার কথা। সূর্য ও পৃথিবী উভয়ে একই তল, পৃথিবীর কক্ষতল বা ক্রান্তিবৃত্তের তলে অবস্থিত। কিন্তু চাঁদের কক্ষতল এই তলের সঙ্গে ৫ ডিগ্রী কোণে হেলে থাকে। কাজেই চাঁদের কক্ষতলের অর্ধেক পৃথিবীর কক্ষতলের ওপরে এবং বাকি অর্ধেক পৃথিবীর কক্ষতলের নিচে থাকে। আপন কক্ষপথে পৃথিবী প্রদক্ষিণকালে যে দুই দিন চাঁদ দুই পাতাবিন্দুতে (চাঁদের কক্ষপথ যে দুটি বিন্দুতে ক্রান্তিবৃত্তকে ছেদ করে) পৃথিবীর কক্ষতল ভেদ করে, মাত্র সেই দুটি দিনই চাঁদ, পৃথিবী ও সূর্য একই তলে অবস্থান করে। কিন্তু, গ্রহণ হতে গেলে এই তিনটিকে একই সমতলে থাকার পাশাপাশি এক সরলরেখাতেও আসতে হবে। চাঁদ এই দুই পাতবিন্দুর কোনো একটিতে বা তার কাছে থাকা অবস্থায় যদি অমাবস্যা বা পূর্ণিমা হয় কেবলমাত্র তখনই সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় এসে গ্রহণ ঘটায়। যে কোনও বছরে সূর্যগ্রহণের সংখ্যা চন্দ্রগ্রহণের সংখ্যার থেকে বেশি। কোনও বছরে গ্রহণের সর্বনিু সংখ্যা দুই, এবং সে দুটিই হচ্ছে সূর্যগ্রহণ। আর সর্বাধিক গ্রহণ হচ্ছে সাত, যার পাঁচটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ অথবা চারটি সূর্যগ্রহণ ও তিনটি চন্দ্রগ্রহণ। ১৯৩৫ সালে পাঁচটি সূর্যগ্রহণ এবং দুইটি চন্দ্রগ্রহণ হয়েছিল এবং ১৯৮২ সালে হয়েছিল চারটি সূর্যগ্রহণ ও তিনটি চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণ আবার তিন রকম হতে পারে। আংশিক বা খণ্ডগ্রাস, বলয়গ্রাস এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে হলে চাঁদের আপাত ব্যাস সূর্যের সমান বা বেশি হতে হবে। সূর্য বেশিদূরে থাকলে এবং চাঁদ বেশি কাছে থাকলে বেশি সময় ধরে বিস্তীর্ণ এলাকা জুড়ে সূর্যগ্রহণ দেখা যাবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অনুকূল পরিবেশে সবচেয়ে বেশি স্থায়ী হতে পারে ৭ মিনিট ৪০ সেকেন্ড পর্যন্ত। আগামী ২১৬৮ সালের ৫ জুলাইয়ের পূূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণ। এর স্থায়িত্বকাল হবে তত্ত্বগতভাবে প্রাপ্ত সর্বাধিক স্থায়িত্বকাল থেকে মাত্র তিন সেকেন্ড কম (৭ মিনিট ৩৭ সেকেন্ড)।

2931 views

চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোন দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় (কিছু সময়ের জন্য)। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। অমাবস্যার পরে নতুন চাঁদ উঠার সময় এ ঘটনা ঘটে। পৃথিবীতে প্রতি বছর অন্তত দুই থেকে পাচঁটি সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। এর মধ্যে শূন্য থেকে দুইটি সূর্যগ্রহণ পূর্ণ সূর্যগ্রহণ হয়।

১৯১৯ সালের পূর্ণগ্রাসসূর্যগহণের সময় ব্রিটেনের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি, আইনস্টাইনের বক্তব্য যে আলোর ভর আছে এবং তা মাধ্যাকর্ষণের দ্বারা আকর্ষিত হয়, এ বিষয়ে পরীক্ষার সিদ্ধান্ত নেন এবং ব্রাজিলের সরোবন এবং গিনি উপসাগরের প্রিনসিপ দ্বীপে দুটি গবেষণাদল পাঠানো হয়, যারা ঐ তথ্যের সত্যতা প্রমাণ করেন।
২৬ ডিসেম্বর ২০১৯ শেষ সূর্যগ্রহণ হয়। এইদিনে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয় এবং রিং অফ ফায়ার তৈরি হয়। আরব ভূখণ্ড থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়।
2931 views

Related Questions