কাল কি সূর্যগ্রহণ হবে?

আকাশ ছায়ায় ঢেকে যাবে নাকি? বাংলাদেশে দেখা যাবে?
2897 views

2 Answers

হ্যা কাল সূর্য গ্রহণ হবে|ঢাকায় ৯ টা ১ মিনিট ১৬ সেকেন্ড শুরু হবে | সর্বোচ্চ ১০ টা ২৮ মিনিটে হবে|১২ টা ৮ মিনিট পর্যন্ত থাকবে সূএ:দৈনিক কালের কন্ঠ

2897 views Answered

“১৭২ বছর পর বিরল অগ্নিবলয় সূর্যগ্রহণ বাংলাদেশেও দেখা যাবে” আগামী ২৬ ডিসেম্বর সারাবিশ্ব এমন এক সূর্যগ্রহণ দেখবে যা শেষবার পৃথিবীর মানুষ দেখেছিল ১৭২ বছর আগে। এ সূর্য গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে এক আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’। ️️️মহাকাশ বিজ্ঞানীরা জানান, আড়াই থেকে তিন ঘণ্টা ধরে চলবে এই মহাজাগতিক দৃশ্য। সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ, যা খালি চোখেই অবলোকন করতে পারবেন পৃথিবীবাসী। ঢাকা থেকেও থেকেও দেখা যাবে এই বিরল অগ্নিবলয় সূর্যগ্রহণ। ঢাকায় সূর্যগ্রহণটি শুরু হবে সকাল ৯টা ১মিনিট ১৬ সেকেন্ডে। ১০টা ২৮মিনিট ৯ সেকেন্ডের সময়ে সর্বোচ্চ সূর্যগ্রহণ হবে; ওই সময়েই সূর্য সবচেয়ে বেশি ঢাকা পড়বে চাঁদের আড়ালে। এবং সূর্যকে একটি অগ্নিবলয়ের মতো দেখাবে। সর্বোচ্চ দুপুর ১২টা ৮মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ। সূত্রঃ দৈনিক কালের কন্ঠ

2897 views Answered

Next steps