সি সি লোন নিলে কি কিস্তি দিতে হয়?
বাড়ি বা জায়গা বন্ধোক রেখে ৫ বছরের জন্য ব্যাংক থেকে সি সি লোন নিলে প্রতি মাসে কিস্তি দিতে হয় নাকি ৫ বছর পর সুদ সহ সব টাকা দিতে হয় ?
2605 views
1 Answers
CC Loan বা Cash Credit Loan হল Seasonal ব্যবসায়ীদের জন্য সর্বাধিক উপযোগী একটি লোন। ধরুন আপনি ইট বালু রড সিমেন্ট এর ব্যবসায়ী। শীতের সময় আপনার মালামাল বেশি বিক্রি হয়। বছরের বাকী সময় টাকা খুব একটা দরকার পড়ে না। এই ধরণের ব্যবসা হলে CC Loan আপনার জন্য লাভজনক।
কিন্তু আপনি যদি সারা বছর ব্যবসায়ে টাকা খাটিয়ে রাখেন তাহলে আপনার সুদটা একটু বেশি টানতে হবে। CC Loan এর ক্ষেত্রে ব্যাংক আপনার ব্যবসার নামে একটা CC Account করে দিবে। আর সেটার একটা Limit থাকবে। ধরুন 20 লক্ষ টাকা। আপনি এই 20 লাখের মধ্যে যা খুশি করতে পারবেন। আপনি যত টাকা তুলবেন ঠিক তত টাকার সুদ আসবে। আপনি 10 লাখ টাকা তুলে 10 দিন পর জমা করে দিলে শুধু 10 দিনের সুদ আসবে। যদি পুরো টাকা সকালে তুলে বিকেলে জমা দিয়ে দেন তাহলে আপনাকে কোন সুদ দিতে হবেনা!
CC Loan এর কোন মাসিক কিস্তি দেয়া লাগে না। আর আপনি চাইলে প্রতি বছর Renew করে 50 বছর ও চালাতে পারবেন যদি আপনার লেনদেন ঠিক থাকে। বছর বছর Account চালানোর জন্য যেসব সার্ভিস চার্জ আছে সেগুলো দিবেন। আর আপনি যে পরিমাণ টাকা তুলবেন প্রতি 03 মাস পর পর সেই টাকার উপর সুদ ধরে সেটা আপনার একাউন্টে চার্জ করা হবে। CC Loan দেয়া হয় ব্যবসা করার জন্য। বাড়ি নির্মাণ, জমি ক্রয় কিংবা যানবাহন কেনার জন্য এই লোন পাবেন না।
আর Loan এর Limit নির্ধারণ করা হয় ব্যবসার মালামাল এবং বন্ধকী সম্পত্তির মূল্য বিবেচনা করে। ধন্যবাদ।
2605 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy