1 Answers
নখ ও চুল কাটার পর তা দাফন করে ফেলা সুন্নত। মহানবী সা. তাঁর নখ, চুল ইত্যাদি কাটলে তা দাফন করে ফেলতেন।
হজরত মিল বিনতে মিশরাহ আল আশআরি থেকে বর্ণিত, তিনি তাঁর পিতা মিশরাহ [যিনি রাসুল সা.-এর সাহাবি ছিলেন]-কে দেখেছেন যে তিনি নখ কাটার পর তা দাফন করে ফেলতেন। তিনি বলতেন, তিনি রাসুল সা.-কে এমন করতে দেখেছেন। -আত তারিখুল কুবরা;ইমাম বুখারি: ৮/৪৫
ইমাম আহমদ রহ.-কে এক ব্যক্তি কর্তিত চুল ও নখের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন, ‘এগুলো কি দাফন করব নাকি ফেলে দেব?’ তিনি বলেন, ‘দাফন করে ফেলো।’ লোকটি বলল, ‘আপনি এ ব্যাপারে কিছু পেয়েছেন?’ তিনি বলেন, ‘ইবনে ওমর রা. এগুলো দাফন করে ফেলতেন।’ -আল মুগনি, ইবনে কুদামা: ১/১১০
ধন্যবাদ
2897 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy