3 Answers
সৌদি আরব বাংলাদেশের তুলনায় ধনী।সৌদি আরবের ধনী হওয়ার মূল কারণ প্রাকৃতিক সম্পদ।মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে তেল আছে।এর মধ্যে সৌদি আরব অন্যতম।সৌদি আরবে বাংলাদেশের তুলনায় বেশি প্রাকৃতিক সম্পদ রয়েছে।সৌদি আরবের মূলধন হলো তেলের খনি।পুরো বিশ্বের মানুষ এই তেলের উপর নির্ভর করে।বাংলাদেশের মূল প্রাকৃতিক সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস।এই গ্যাস কম-বেশি সব দেশেই উৎপন্ন হয়।তাই সব দেশ বাংলাদেশের ওপরই নির্ভর করে না।তাই বলা যায়,তেলের খনি সৌদি আরবকে বাংলাদেশের তুলনায় বেশি ধনী করেছে।
বাংলাদেশ অপেক্ষা সৌদি আরব ধনী।
সৌদি আরব ধনী । এর মূল কারণ শিক্ষা। সৌদি আরবের শিক্ষার হার প্রায় ৮০.৫ শতাংশ। বাংলাদেশের শিক্ষার হার ৬৭ শতাংশ । বাংলাদেশের শিক্ষার হার কম। সৌদি আরবের ৮০.৫ শতাংশ মানুষ দক্ষ জনশক্তিতে পরিপূর্ণ। তারা সৌদি আরবের অর্থনীতিতে অবদান রাখে। অপরদিকে বাংলাদেশের ৬৭ শতাংশ মানুষ দক্ষ জনশক্তিতে পরিপূর্ণ । বাাংলাদেশে দক্ষ জনসম্পদের পরিমাণ সৌদি আরবের চেয়ে কম। এর পরের কারণ প্রশিক্ষণ। সৌদি আরব সরকার জণগণের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করছে । কিন্তু বাংলাদেশে জণগণের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা কম। এ কারণে বাাংলাদেশ মধ্যম আয়ের দেশ । এর পরের কারণ অবকাঠামো উন্নয়ন ও নির্মাণ । সৌদি আরবের তুলনায় বাাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও নির্মাণ পরিকল্পনা খুুুবই কম । অপরদিকে সৌদি আরবের অবকাঠামো উন্নয়ন ও নির্মাণ পরিকল্পনা খুবই বেশি । এর পরের কারণ প্রাকৃতিক সম্পদের যথার্থ ব্যবহার । সৌদি আরবের যথেষ্ট প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং তারা এসব সম্পদের যথার্থ ব্যবহার করতে পারে। বাংলাদেশেরও প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে। কিন্তু বাংলাদেশ এসব সম্পদের যথার্থ ব্যবহার করতে পারে না ।
এর পরের কারণ কৃষি উন্নয়ন ও শিল্প কারখানা নির্মাণ । সৌদি আরবের ভূমি বালুকাময় হলেও এরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করে। কিন্তু বাংলাদেশের ভূূমি উর্বর ও চাষযোগ্য তবুও বাংলাদেশ কৃৃষি ক্ষেত্রে উন্নয়ন করতে পারে না । সৌদি আরবে রয়েছে অনেক শিল্প কারখানা । এসব কারখানা থেকে উৎপাদিত পণ্য দেশে বিদেশে রপ্তানি করে সৌদি আরব ধনী দেশের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু বাংলাদেশে শিল্প কারখানার পরিমাণ খুবই কম । ফলে বাংলাদেশ এগিয়ে যেতে পারছে না ।
তাছাড়া সৌদি আরবের মানব উন্নয়ন সূচক 0.837 যা অতি উচ্চ । বাংলাদেশের মানব উন্নয়ন সূচক 0.608 ।
এসব কারণ ছাড়াও আরও অনেক কারণ আছে ।
তাই পরিশেষে বলা যায়, বাংলাদেশ অপেক্ষা সৌদি আরব ধনী।