স্তনে ব্যাথা হয় কেন?

আমি মেয়ে।

আমার উপরিভাগে ২ দিন যাবত ব্্যথা
এখন করনীয় কি?
2889 views

2 Answers

মহিলাদের ক্ষেত্রে:স্তনে সিস্ট,টিউমার,ক্যান্সার,কসটোকনড্রাইটিস,পিরিয়ড এর আগের সময়,টাইট অন্তর্বাস পরিধান,স্তনে রক্তসঞ্চালণে সমস্যা ইত্যাদি কারনে এটি হতে পারে।

2889 views Answered

আসলে আপু স্তনে ব্যথা হতে পারে বেশ কিছু কারন বসত যা হলো স্তনে টিউমার হলে ,পিরিয়ড এর আগের সময় বা পিরিয়ড চলাকালীন  স্তনে ব্যথা হতে পারে ,এছাড়াও টাইট ব্রা পরিধান স্তনে রক্তসঞ্চালণে সমস্যা ইত্যাদি কারনে  স্তনে ব্যথা হতে পারে।

আপনার পিরিয়ড কবে হয়েছে বা আপনার পিরিয়ড এর সময় এসেছে কিনা তা বললেন নি তবে ভেবে দেখুন আপনার পিরিয়ড এর সময় এসেছে কিনা আর স্তনে চাপ দিয়ে দেখুন সেখানে ভিতরে কোন টিউমার এর মত গোটা আছে কিনা? তবে স্তনে সংক্রমণ বা প্রদাহ হলে ওপরের ত্বক লালচে দেখাবে, স্পর্শ করলেই ব্যথা করবে। অনেক সময় স্তনে পুঁজ জমা হয় বা ফোড়া হয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 

যদি এসব কিছুই না আসে তাহলে অপেক করুন আশা করি ব্যথা কমে যাবে।আর ব্যথা অসহ্য হলে গাইনি চিকিৎসক এর কাছে যান এতে লজ্জ্বা করবেন না। বা ভয় পাবেন না। আপনার আম্মুকে ব্যাপার টি জানিয়ে দিয়ে চিকিৎসা নিন প্লিজ ।

পরামর্শ  :-→ সাধারণ স্তনব্যথার ক্ষেত্রে হালকা গরম সেঁক বা কাপড়ে বরফ পেঁচিয়ে সেঁক দিতে পারেন। চর্বি, চা-কফি  এড়িয়ে চলুন। এখন প্যারাসিটামল(Napa 500mg 1+1+1) সেবন করতে পারেন।

আশা করি বুঝতে পারছেন ।

ধন্যবাদ ।

পরবর্তীতে কিছু জানার থাকলে প্রশ্ন করুন।

2889 views Answered

Related Questions

Next steps