1 Answers

প্রকৃতির নিষ্ঠুর কার্যকলাপ থেকে বাঁচতে আপনি সকাল সন্ধা নিম্নের দুআ তিনবার পাঠ করতে পারেন। ইনশা আল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, “যে ব্যক্তি সকালে তিনবার ও সন্ধ্যায় তিন বার এই দুআ পড়বে, কোনো কিছুই ঐ ব্যক্তির ক্ষতি করতে পারবেনা”। দুআটির আরবী উচ্চারণঃ বিসমিল্লা-হিল্লাযী লা ইয়াদুররু মা আ’সমিহী শাই’উন ফিল আরদি, ওয়ালা ফিস সামা-য়ী, ওয়াহুয়াস সামীউ’ল আ’লীম। (৩ বার)। দুআটির বাংলা অর্থঃ আমি সেই আল্লাহর নামে শুরু করছি, যার নামে শুরু করলে আসমান ও যমীনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারেনা। প্রকৃতপক্ষে তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। -সুনানে তিরমিযী, হা. ৩৩৮৮, সুনানে ইবনে মাজাহম, হা. ৩৮৬৯, মুসনাদে আহমাদ, হা. ৪৪৮, ৫২৯। ধন্যবাদ

2768 views

Related Questions