স্লোগান বলেন?
2 Answers
হে আমার মৃত ভাইরা,
সেই দিন নিস্তব্ধতার মধ্য থেকে
তোমাদের কণ্ঠস্বর
স্বাধীনতার বলিষ্ঠ চিৎকারে
ভেসে আসবে
সেই দিন আমার দেশের জনতা
খুনি জালিমকে ফাঁসির কাষ্ঠে
ঝুলাবেই ঝুলাবে
তোমাদের আশা অগ্নিশিখার মতো জ্বলবে
প্রতিশোধ এবং বিজয়ের আনন্দে।
★প্রভাতফেরি ফেস্টুনের জন্য কিছু লেখাঃ ১। মোদের গর্ব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা। ২। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ৩। যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে, তাদের জন্যে আমি ফাঁসি দাবি করছি। ৪। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। ৫। মায়ের মুখে শুনি, আমার মাতৃভাষা বাংলা। ৬। বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের নাম বাংলায় চাই। ৭। মাতৃভাষা রক্ষার্থে জীবন দিয়েছি, মাতৃভাষার ব্যবহার চাই। ৮। যারা মাতৃভাষায় কথা বলে না, তাদের এদেশ থেকে বের হয়ে যাওয়া উচিত। ৯। মোরা একটি মুখের হাসির জন্য মাতৃভাষায় কথা বলি। ১০। বাংলা বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। ১১। মাগো, ওরা বলে, সবার কথা কেড়ে নিবে। তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। তা কি হয়? ১২। বাংলার আকাশে বাতাসে বাংলা ভাষার জয়োধ্বনি। ১৩। অ আ, ক খ, বাংলা ভাষায় কথা ক। ১৪। এসো মাতৃভাষায় কথা বলি। ১৫। বাংলা ও বাংলাদেশ বিশ্বের জন্য এক বড় বিস্ময়। একমাত্র বাংলাদেশি জাতি মাতৃভাষা ও মাতৃভূমির জন্য জীবন দিয়েছে। ১৬। সাবাশ বাংলাদেশ! এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে-পুড়ে-মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy