আমার প্রশ্নের উত্তর দিন কালকে আমার প্রাইভেটে পরিক্ষা?

আমার প্রাইভেট সার আমাকে পরিক্ষার জন্য সাজেশন দিয়েছে। সেই সাজেশনের একটি প্রশ্ন আমি পারছি না। সেই প্রশ্নের জন্য অনেক চেষ্টা করলাম। প্রশ্ন হচ্ছে ছায়া মন্ত্রিসভা কী? বলবেন। কাল সকাল 10 টার মধ্যে দিবেন।
2627 views

2 Answers

ছায়া মন্ত্রিসভা: যুক্তরাজ্যে সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী সরকারকে জবাবদিহি করার জন্য সরকারের বিপরীতে বিরোধী দলও একটি মন্ত্রিসভা গঠন করে। এটিকে বলা হয় ছায়া মন্ত্রিসভা (শ্যাডো কেবিনেট)।ছায়া মন্ত্রিসভায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাজ হলো সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সিদ্ধান্ত ও কার্যক্রমের পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও ভুলত্রুটি তুলে ধরে চ্যালেঞ্জ করা। সেই সঙ্গে নিজ দলের পক্ষে বিকল্প প্রস্তাব উপস্থাপন করা। এই ছায়া মন্ত্রিসভাকে বলা যেতে পারে বিরোধী দলের ক্ষমতায় যাওয়ার প্রাক্- প্রস্তুতি। দল ক্ষমতায় গেলে ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারীরাই মন্ত্রিত্বের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিবেচিত হন। # সংগৃহীত

2627 views Answered

যুক্তরাজ্যে সংসদীয় গণতন্ত্রের রীতি অনুসারে, সরকারকে জবাবদিহি করতে সরকারের বিপরীতে বিরোধী দলও একটি মন্ত্রিসভা গঠন করে। একেই ছায়া মন্ত্রিসভা বলা হয়। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সিদ্ধান্ত ও কার্যক্রম পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও ভুলত্রুটি তুলে ধরা এবং বিকল্প প্রস্তাব উপস্থাপনই এ মন্ত্রিসভার প্রধান কাজ।

2627 views Answered

Related Questions

Next steps