আমি গত ০৪/১২/২০১৯ তারিখে আমার স্ত্রীর সাথে সহবাস করি এবং সহবাস করার ৫-৬ ঘন্টা পর একটা পিল খাওয়াই পিল টার নাম মনে নেই কিন্তু ডক্টর বলছে এটা ৭২ ঘন্টা কাজ করবে...৬০ টাকা দাম নিয়েছিলো ভিতরে একটা ছোট পিল ছিলো সাদা কালারের....আর আজকে ১৮-১২-২০১৯ তারিখ এখন ও মাসিক হচ্ছে না...এখন কি করবো? একটা কথা আম্র স্ত্রীর অনেক সময় ২-৩ মাস পর ও মাসিক হয়....আবার প্রতি মাসেও হয়...প্লিজ টেনশন হচ্ছে হেল্প করবেন
2858 views

1 Answers

প্রথমেই বলি যে প্রেগন্যান্সি সম্ভাবনা নাই। কেনো না আপনি যে পিল টি খাওয়াইছেন সেটি ইমার্জেন্সি পিল ছিলো যা ৭২ সহবাসের ঘন্টার মধ্যে সেবন করতে হয়। যেহেতু সহবাসের ৫/৬ ঘন্টার মধ্যে সেবন করেছে তাহলে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা নেই।অপেক্ষা করুন মাসিক হবে। আসলে বেশির ভাগ ক্ষেত্রে ইমার্জেন্সি পিলের কারনে মাসিক অনিয়মিতভাবে হতে থাকে যার কারনে  মাসিক কখন হবে তা বলা সম্ভব হয় না। তাই অপেক্ষা করুন আগামী ২/১ সপ্তাহের মধ্যে মাসিক হবে ইনশাআল্লাহ। আর আপনার স্ত্রীর মাসিক অনিয়মিত হয় মাঝে মাঝে এর কারন মূলত হলো ইমার্জেন্সি পিল খাওয়া তাই প্রেগন্যান্সি রোধ করতে ইমার্জেন্সি পিল নয় স্বল্পমেয়াদী জন্মবিরতীকরন সুখি বা ফেমিকন পিল গুলোলো নিয়মিত ভাবে চিকিৎসক এর পরামর্শে খাওয়ান এতে মাসিক নিয়মিত হতে সাহায্য করবে। ধন্যবাদ। সুস্থ্য থাকুন।।

2858 views

Related Questions