1 Answers

বিশ্বের সবচেয়ে দ্রুতগামী বিমান হলো নাসা এক্স-৪৩ (NASA X-43)। এটি হাইপো-এক্স প্রোগ্রামের অংশ হিসাবে নাসা কর্তৃক নির্মিত একটি হাইপারসনিক বিমান। দ্রুতগতি দেওয়ার জন্য এই নাসা এক্স-৪৩ বিমানটিকে স্থাপন করা হয়েছে রকেটের ফুয়েল বুস্টার এর উপর যা প্যাগাসাস রকেটের একটি সংশোধিত সংস্করণ। আর এর ফলে বিমানটি পেয়েছে এক অবিশ্বাস্য গতি যা ঘণ্টায় প্রায় ৯.৫ মাক বা ৭২০০ মাইল। অর্থাৎ এর গতি শব্দের গতির থেকে প্রায় দশ গুন বেশি! মোট ৩টি এক্স-৪৩ বিমান তৈরি করা হয়েছিল। যার মধ্যে প্রথমটি ফ্লাইট চলাকালীন ধ্বংস হয়ে যায় এবং বাকি দুটিকে সফল ভাবে ফ্লাইট সম্পন্ন হওয়ার পর ইচ্ছাকৃতভাবে মহাসাগরে ক্র্যাশ করা হয়। তবে এর মধ্যে সর্বশেষ এক্স-৪৩ বিমানটির গতি ছিল ঘণ্টায় প্রায় ৭৩১০ মাইল।
2613 views Answered

Related Questions

Next steps