পুজ এবং কষ কি নাপাক?

এসব কাপড়ে লাগলে তা না ধুয়ে নামায পড়লে হবে নাকি ধোয়া বাধ্যতামূলক? রেফারেন্সসহ জানাবেন। জাযাকাল্লাহ্ খাইর।
3250 views

1 Answers

পুজ এবং কষ কাপড়ে লাগলে আর তা যদি পাঁচ টাকার কয়েন বরাবর বা তার চেয়ে কম হলে তা সহকারে নামায আদায় করলে নামায হয়ে যায় তবে নামায মাকরূহ হয়। তবে তা ধৌত করা ওয়াজিব। আর যদি উক্ত কয়েনের চেয়ে বেশি হয় তাহলে তা সহ নামায আদায় করা জায়েয নয়। বরং তা ধুযে অত:পর নামায আদায় করতে হবে। -সুনানে বায়হাকী কুবরা ৩৮৯৬, জামেউল আহাদীস ১০৭৮৩ ধন্যবাদ।

3250 views Answered

Related Questions

Next steps