1 Answers

চোখের এ পলকে তুমি হতে পারো লাশ

চিরতরে বন্ধ হবে তোমারই নিশ্বাস

হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে

বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে

তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি

ভাবনি হাওয়ায় উরা তুমি যে রঙ্গিন ঘুড়ি

সুতোই দিলে মালিক ও

সুতোই দিলে মালিক পারবেনা থাকিতে

বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে

বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে

বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়

বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার

দামি কাপড় ছেড়ে হবে ও

দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পড়িতে

বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে

বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে

যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি

জানাজায় শরিক হবে তোমার প্রতিবেশি

সজনেরা নিয়ে যাবে ও

সজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে

বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে


বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে

2758 views

Related Questions